ঢাকা সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে দু’পক্ষের হামলা সংঘর্ষে ফালাবিদ্ধ হয়ে কৃষক নিহত


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ২-৩-২০২৪ রাত ১০:৫৯

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঠুটিয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে শনিবার বিকেলে দু’পক্ষের হামলা সংঘর্ষে বাড়িঘর ভাংচুর, লুটপাট সহ প্রতিপক্ষের হাতে ফালাবিদ্ধ হয়ে দুলাল মল্লিক (৫৫) নামের এক কৃষক নিহত ও উভয়পক্ষের ১০জন আহত হয়েছে। নিহত কৃষক ওই গ্রামের মৃত হাকিম মল্লিকের ছেলে। এ ঘটনার পর দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এদিকে স্বজনদের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।
এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন খোকন জানান- ওই গ্রামের তোফাজ্জল মল্লিকের সাথে গাজিউর রহমান ব্যাপারীর বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলছিল। আদালতে এ সংক্রান্ত একটি মামলাও রয়েছে। কিছুদিন আগে এ বিষয়ে উভয়পক্ষকে নিয়ে একটি শালিশ বৈঠক হয়। ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এদিন দুপুরে গ্রাম প্রধান, জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আমিনের উপস্থিতিতে মাপজরিপ করে য়ার যার অংশ বুঝিয়ে দেয়ার কাজ চলছিল। এরমধ্যে উভয়পক্ষের কথা কাটাকাটি নিয়ে বিরোধ শুরু হয়। এরপর অমিমাংশিত অবস্থায় প্রধানগণ চলে যাওয়ার পর বিকেলে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠি, ফালা ও হলঙ্গা নিয়ে হামলা সংঘর্ষ শুরু করে বাড়িঘর ভাংচুর ও লুটপাট শুরু করে। এর এক পর্যায়ে প্রতিপক্ষের ফালার আঘাতে দুলাল মল্লিক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন- খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানা হেফাজতে নেয়া হয়েছে। রবিবার সকালে লাশের ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে। এ ছাড়া এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। 

 

এমএসএম / এমএসএম

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন