মান্দায় ইটের প্রাচীর দিয়ে দোকানঘর দখলের চেষ্টা
নওগাঁর মান্দায় ইটের প্রাচীর দিয়ে আল-রাফি ফার্মেসী নামক দোকানঘর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি উপজেলার কুসুম্বা ইউপির দেলুয়াবাড়ী বাজার এলাকায়। ভুক্তভোগী তারেক হোসেন উপজেলার কুসুম্বা ইউপি কালিসভা গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে। আপরদিকে অভিযুক্তরা হলেন, একই এলাকার কিশোরী মোহন সাহার ছেলে জীবন কুমার সাহা ও শংকর কুমার সাহা।
জানাগেছে, ভুক্তভোগী তারেক হোসেন দেলুয়াবাড়ী মৌজার ২৩৯ খতিয়ানের ১২৪৪ দাগের উত্তরশরী জনা ওরাও নিকট থেকে ১৫ লক্ষ জামানত দিয়ে (নন জুডিশিয়াল স্ট্যাম্পে) চুক্তিনামায় আবদ্ধ হয়ে ব্যবসা করে আসছিলেন। হঠাৎ করে অভিযুক্তরা দোকান ঘরের সামনে ইট ফেলে জবর-দখলের চেষ্টা করেন। নিরুপায় হয়ে ভুক্তভোগী প্রমাসনের শরনাপন্ন হয়ে জবর-দখল রোধের চেষ্টা করেন। তবে ভুক্তভোগী এমন ঘটনাে পেক্ষিতে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন।
ভুক্তভোগী তারেক হোসেন জানান, অভিযুক্তরা দীর্ঘ ধরে আমার দোকানঘর জবর-দখল করে রেখে ছিলেন। দখলকালে অভিযুক্তরা ঘরে থাকা মালামাল লুট করে নিয়ে গেছে।এতে বড় ধরণের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি।
অভিযুক্ত জীবনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তাঁকে পাওয়া যায়নি।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, দোকানঘর দখলের একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস