ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাবিতে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে 'নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর'


হাদীউজ্জামান, জাবি photo হাদীউজ্জামান, জাবি
প্রকাশিত: ৩-৩-২০২৪ বিকাল ৬:৬

জাহাঙ্গীরনগর  বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছাত্র ইউনিয়নের দুই নেতার বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগরের ব্যানারে একদল শিক্ষার্থী। এসময় মিছিলে তাদের, বাঁচার মতো বাঁচতে দে, নইলে গদি ছাইড়া দে;আন্দোলন কারী বহিষ্কার কেন প্রশাসন জবাব চাই;অবিলম্বে বহিষ্কার আদেশ প্রত্যাহার কর;বহিষ্কার মামলা হুলিয়া নিতে হবে তুলিয়া ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়। 

রবিবার(৩ মার্চ) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মুরাদ চত্ত্বর থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে মিছিলটি শেষ হয়। 

এসময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংসদের সহসভাপতি আশফার রহমান নবীন বলেন, সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ ভাবে ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। যথাযথ প্রক্রিয়া না মেনে তাদের কোন ধরনের শোকজ পত্র না দিয়েই  বহিষ্কার করা হয়েছে। অমর্ত্য রায় ও ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলী দীর্ঘদিন ধরে গনরুম, চাঁদাবাজি, টেন্ডারবাজির বিরুদ্ধে কথা বলে আসছে। ধর্ষণের ঘটনার পর তারা ধর্ষকের বিচারের দাবিতে আন্দোলন করে আসছিল। এতে তাদের বিরুদ্ধে প্রশাসনের ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অপকর্মের সাথে রয়েছে অছাত্রদের নাম। তাদেরকে নামাতে প্রশাসন কোন ব্যবস্থা নিচ্ছে না কারণ প্রশাসন তাদের প্রয়োজনে পেটুয়া বাহিনী হিসাবে ব্যবহার করে।  

উল্লেখ্য,গত ৭ ফেব্রুয়ারি নতুন কলাভবনের দেয়ালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেয়ালচিত্র মুছে ধর্ষণবিরোধী দেয়ালচিত্র আঁকার অভিযোগে ২০ ফেব্রুয়ারি ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি অমর্ত্য রায় ও সাধারণ সম্পাদক ঋদ্ধ অনিন্দ্য গাঙ্গুলীকে এক বছরের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তাঁদের বিরুদ্ধে ২০ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে থানায় অভিযোগ পত্র দায়ের করা হলেও  এখনো মামলা হয়নি। 

 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী