ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পাবনায় চলন্ত ট্রাক দোকানে মুক্তিযোদ্ধার মৃত্যু


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৩-৩-২০২৪ বিকাল ৬:৯

পাবনার সাঁথিয়ায় উপজেলার বড় পাথাইলহাট নামক স্থানে এক সড়ক দুর্ঘটনায় এক মুক্তিযোদ্ধা নিহত ও চারজন আহত হয়েছেন। নিহত মুক্তিযোদ্ধা হলেন-সাঁথিয়া উপজেলার বড় পাথাইলহাট গ্রামের আকসেদ মন্ডল (৮৫)।  
আহত একই গ্রামের জহুরুল ইসলাম (৩৫), শাহিদা খাতুন (৩৭), নুর ইসলাম মন্ডল (৬০) ও রতন মোল্লা (৩০) কে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, বাঘাবাড়ি-চাটমোহর আঞ্চলিক সড়কের সাঁথিয়া বড় পাথাইল হাট নামক স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দোকানে ঢুকে পড়ে। এ সময়  দোকানে বসে থাকা  মুক্তিযোদ্ধা আকসেদ মন্ডল ঘটনাস্থলেই নিহত ও চারজন আহত হন। ।
পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে পরিবারর  কাছে হস্তান্তর করেছে। দাফন শেষে পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করবে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও ওসি জানান।

এমএসএম / এমএসএম

দশমিনায় অনুদান না দেওয়ায় কৃষি ব্যাংকে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ঘোড়াঘাটে নাশকতার মামলায় ভাইস চেয়ারম্যান-ইউপি চেয়ারম্যানসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

টাঙ্গাইলে বৃদ্ধা মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাদ্রাসা শিক্ষককে মারধর, বিচারের দাবিতে মানববন্ধন

পাবনায় বিশিষ্ট শ্রমিক নেতা হারিক হোসেনের শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জলবায়ু ক্ষতিপূরণ ও টেকসই বেড়িবাঁধের দাবিতে শ্যামনগরে মানববন্ধন

উজিরপুরে নাশকতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ

হাকিমপুরে বিস্ফোরক মামলায় যুবলীগ নেতাসহ গ্রেপ্তার তিন

রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি জাহাঙ্গীর আলম চার দিনের রিমান্ডে

মাদারীপুরে নিখোঁজের ৪ দিন পর পরিত্যক্ত ডোবা থেকে লাশ উদ্ধার

দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে নবনির্বাচিত এমপি মির্জা ফয়সল আমিনকে সংবর্ধনা

সুনামগঞ্জের পুরান বারুংখা খালে ২৮৩ মিটার সেতু নির্মাণকাজ শুরু, কাটছে ছয় উপজেলার দুর্ভোগ