ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাবি 'বি' ইউনিটের ফলাফল পুনঃনিরীক্ষণ


হাদীউজ্জামান, জাবি photo হাদীউজ্জামান, জাবি
প্রকাশিত: ৪-৩-২০২৪ বিকাল ৬:২৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণ করা হয়েছে। ফল পুনঃনিরীক্ষনে অর্থনীতি বিভাগে ভর্তি হওয়ার জন্য মনোনীত শিক্ষার্থীদের তালিকা পরিবর্তন হলেও মেধাক্রমের কোনো পরবর্তিন হয়নি।

সোমবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অফিসে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ।পুনঃনিরীক্ষনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায়, পূর্ববতী মেধাতালিকায় ছাত্রদের মাঝে ৬০৭ জন ও ছাত্রীদের মাঝে ৩২৫ জন অর্থনীতি বিভাগে মনোনীতি হওয়ার যোগ্যতা অর্জন করলেও ফল পুনঃনিরীক্ষনে তা বেড়ে গিয়ে দাঁড়িয়েছে যথাক্রমে ৪৯০  ও ৬২২ জনে। এছাড়া পূর্ববর্তী ও পরিবর্তিত মেধাতালিকা একই থাকছে। 

এ বিষয়ে ইনস্টিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের পরিচালক অধ্যাপক এম শামীম কায়সার বলেন, ফলাফলে পুনঃনিরীক্ষনের বিষয়ে মেধাতালিকার প্রতিটি শিক্ষার্থীদেরকে এসএমএসের মাধ্যমে অবগত করা হবে। শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে লগইন করে সব তথ্য জানতে পারবে। এছাড়া পুনঃনিরীক্ষনে মেধাতালিকার কোনো পরিবর্তন ঘটবেনা। মেধাক্রম অনুসারী সকলের ভর্তি নেয়া হবে তাই কেউ ক্ষতিগ্রস্ত হবেন না।সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক বশির আহমেদ বলেন, চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে বিষয়ভিত্তিক নাম্বার দেখানো হয়েছে। 
সে জায়গায় এক সেগমেন্টের নাম্বার অন্য সেগমেন্টে চলে যাওয়ায় ফল পুনঃনিরীক্ষন হয়। ভুল ইনপুটের জন্য সাধারণ জ্ঞানের নাম্বার গণিতে এবং গণিতের নাম্বার সাধারণ জ্ঞানে পরিবর্তন হয়। তবে এতে মেধাতালিকার কোনো পরিবর্তন হয়নি, শুধুমাত্র অর্থনীতি বিভাগের মনোনীত হওয়ার যোগ্যতার তালিকা পরিবর্তন হয়েছে। পুনঃনিরীক্ষনের ফল এসএমএসের মাধ্যমে জানানো হবে। এছাড়া সিরিয়াল অনুযায়ী বাকি বিভাগে ভর্তি নেয়া হবে।

তিনি আরও বলেন, আমরা উপাচার্যের সাথেও এ বিষয়ে কথা বলেছি। তিনি ভর্তি পরীক্ষার ফল সংক্রান্ত যে কোনো জটিলতা গুরুত্বের সাথে সমাধানের ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন।

এর আগে, ১ মার্চ (শুক্রবার) 'বি’ ইউনিটের ফল প্রকাশ হয়। ফলাফলে ছাত্রদের মধ্যে প্রথম হয়েছেন তৌহিদুল ইসলাম। তিনি মোট ৮৩ নম্বর পেয়েছেন। অপরদিকে ছাত্রীদের মধ্যে প্রথম হয়েছেন মোসাম্মৎ মারিয়া জাহান। তিনি মোট ৭৪ দশমিক ২০ নম্বর পেয়েছেন। 

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী