ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বিয়ের প্রলোভন দেখিয়ে বালিকাকে ধর্ষণের অভিযোগে পাবনার যুবক ঢাকায় গ্রেফতার


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ৫-৩-২০২৪ দুপুর ৪:২২

ধর্ষণের অভিযোগে পাবনার এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা।সোমবার ঢাকার খিলক্ষেত থানার নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সেলিম হোসেন (২৫) পাবনা সদরের আতাইকুলা থানাধীন টেলিগ্রাম-ঢালিপাড়া গ্রামের রফিক  হোসেনের ছেলে।মঙ্গলবার সকালে র‌্যাব-১২, সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সাংবাদিকদের বরাবর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। 

তিনি প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন যে, আসামি সেলিম আলমগীর হোসেনের মেয়েকে পাবনার রানা ইকো পার্কের পেছনে তুষার রেস্ট হাউসসহ বিভিন্ন স্থানে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে ২০২৩ সালের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত । বিষয়টি জানতে পেরে মেয়েটির বাবা আতাইকুলা থানায় একটি ধর্ষণ মামলা করেন। মামলার খবর জানার পর থেকে সেলিম ঢাকায় আত্মগোপন করে। কিন্তু গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা ঢাকার নিকুঞ্জ এলাকা  থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। মঙ্গলবার থানায় তাকে হস্তান্তর করা হয়েছে। 

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির