ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জা‌বি‌তে ছাত্রদ‌লের মি‌ছি‌লে ছাত্রলীগের হামলা , আহত ২


হাদীউজ্জামান, জাবি photo হাদীউজ্জামান, জাবি
প্রকাশিত: ৫-৩-২০২৪ বিকাল ৬:১

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত সভাপতি, সাধারন সম্পাদকসহ ৭ সদস্য বিশিষ্ট কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল করতে গিয়ে ছাত্রলীগের অর্তকিত হামলার শিকার হ‌য়ে‌ছেন  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। 

মঙ্গলবার ( ৫ মার্চ) দুপুর ২.০০ টায় মি‌ছিল‌টি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রধান ফটক ডেইরী গেইট থেকে শুরু হয়ে মীর মোশাররফ হোসেন হলের গেইটে যাওয়ার পর ছাত্রলীগের হামলার শিকার হয়।

এই সময় ছাত্রনেতা নাইমুর হাছান কৌশিক ও মুরাদ হোসেন আহত হয় এবং শফিকুল ইসলামকে বেধড়ক মারধর ক‌রে এমইচ হ‌লের  গে‌টের সাম‌নে ফে‌লে রে‌খে যায়। 

আব্দুল কাদের মার্জুক বলেন, চলমান গনতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে বেগবান করতে ঘোষিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদকে শুভেচ্ছা জানাতে আমরা জাবি ছাত্রদল ডেইরি গেইট থেকে মিছিল করে মীর মোশাররফ হোসেন হলের গেইটে আসলে ছাত্রলীগের গুন্ডা বাহিনী আমাদের উপর অর্তকিত হামলা করে। এতে আমাদের কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে। নাইমুল হাসান কৌশিক ও  মুরাদ হোসেন গুরুতর আহত হয় এবং শফিকুল ইসলামকে  ছাত্রলীগ বেধড়ক মারধর ক‌রে হল গে‌টের সাম‌নে ফে‌লে  রে‌খে যায়। এছাড়াও রাকিবুল হাসান শুভ, আব্দুল কাদের মাার্জুক, মো. সেলিম রেজা আহত হয়। 

উক্ত মিছিলে উপস্থিত ছিলেন শহীদ রফিক জব্বার হলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদের মার্জুক,  শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান শুভ, ছাত্রনেতা সেলিম রেজা, মীর মশাররফ হোসেন হলের যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসাইন, যুবায়ের আল মাহমুদ, ছাত্রনেতা নাইমুর হাছান কৌশিক, শফিকুল ইসলাম, রেজাউল আমিন, রাজিব আহম্মেদ, এম আর মুরাদ,  আলামীন, রাজন মিয়া, শাফায়াত হোসেন, শরিফ হোসেন, রিফাত, নাইমসহ প্রমুখ নেতৃবৃন্দ।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী