চৌগাছায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত
যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের কোঁদালের আছাড়ের আঘাতে বড় ভাই রেজাউল ইসলাম সাইমন (২৪) নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (৪ মার্চ) সকাল ৭ টায় উপজেলার বড়খানপুর গ্রামের ঢাকালে পাড়া মহল্লায়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের বাবা আয়তাল হক ও মা সালেহা বেগমকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। তবে আঘাতকারী ছোট ভাই মনিরুল ইসলাম মনি পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, সোমবার বড়খানপুর ঢাকালে পাড়ায় আয়তালের বাড়ীতে তুচ্ছ ঘটনাটি ঘটে। এদিন সকাল ৭টায় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারনে গোবরের তৈরী জ্বালানি খড়ি ঘরে তুলতে পরিবারের লোকজন ব্যস্ত হয়ে পড়েন। খড়ি তোলাকে কেন্দ্র করে রেজাউল ইসলাম সাইমনের (২৪) সাথে পরিবারের লোকজনে কথাকাটাকাটি ও ধস্তাধস্তি হয়। একপর্যায় ছোট ভাই মনিরুল ইসলাম মনি কোদালের আছাড়ি দিয়ে বড়ভাইয়ের মাথায় আঘাত করে। এতে রেজাউল ইসলাম সাইমন গুরুতর আহত হন।
এই অবস্থায় স্থানীয়রা গ্রাম্য চিকিৎসককে দিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। কিন্তু পরবর্তীতে তার অবস্থা অবনতি হলে এদিন বিকালে পার্শবর্তী কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টার দিকে আহত রেজাউল ইসলাম সাইমন মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় থানা পুলিশ নিহত রেজাউল ইসলাম সাইমনের পিতা আয়তাল হক (৫০) ও কোটচাঁদপুর থানা পুলিশের মাধ্যমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মা সালেহা বেগমকে (৪৫) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেন। তবে বড় ভাই নিহত হবার পর আঘাতকারী ছোট ভাই মনিরুল ইসলাম মনি পলাতক রয়েছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার চৌধুরী জানান, এ ঘটনায় নিহতের বাবা ও মাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আমরা দ্রæতই মনিকে গ্রেফতার করতে সক্ষম হব।
এমএসএম / এমএসএম
মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি পেলেন ডা: ভীম্মদেব মন্ডল
কালিয়ায় বড় ভাইয়ের অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন, পারিবারিক ঐক্য বজায় রাখার আহ্বান
সীমাবদ্ধতার মধ্যেও ৩৪ বছর ধরে শিশুদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা
বিলাইছড়িতে মাদকবিরোধী র্যালী ও আলোচনা অনুষ্ঠিত
ছড়িয়ে পড়েছে ‘নিষিদ্ধ চায়না দুয়ারি’ জাল, হুমকিতে দেশি মাছ ও জলজ জীববৈচিত্র্য
চট্টগ্রামে তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ সার্কেল অফিসার আরিফ
রায়গঞ্জ প্রেসক্লাবের সম্পাদক ও জুলাই যোদ্ধা গ্রেপ্তার, ফাঁসানোর অভিযোগ পরিবারের
নেত্রকোণার কেন্দুয়ায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন ও ড্রেন নির্মাণে বাধা দেয়ায় শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে চরবামুন্দী জাগরণ ক্লাবের ফুটবল প্রতিযোগিতা
টাঙ্গাইলে ৩ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর
মানারুল কোরআন কওমী মাদ্রাসার সভাপতির দায়িত্বে আমীর হামজা ভূঁইয়া
হেফাজতের মিথ্যাচার ও হুমকির প্রতিবাদে টঙ্গীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন
অনলাইনে ইলিশ কিনতে ক্রেতাদের সতর্ক করল চাঁদপুরের অংশীজনরা
Link Copied