ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির দীঘিনালায় কিশোরীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে তিনজন আটক


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ৫-৩-২০২৪ বিকাল ৬:৮

খাগড়াছড়ির দীঘিনালায় ধর্ষণের পর শ্বাসরোধ করে এক কিশোরীকে হত্যার অভিযোগে তিনজনকে আটক করেছে দীঘিনালা থানা পুলিশ।

মঙ্গলবার (৫ মার্চ) ভোরে দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়নের রশিকনগর খেলার মাঠে থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।

জানা যায়, গতকাল সোমবার রাতে নিহত ওই কিশোরী মাহফিল শোনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়ি না ফেরায় মাহফিলের মাইকে নিখোঁজ ঘোষণার পর স্থানীয়রা রশিকনগর খেলার মাঠে তার লাশ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।

পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে ৩ যুবককে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন, একই গ্রামের ইয়াসিন, সোহাগ ও শুক্কর।

কিশোরীর বাবা আব্দুস সোবহান বলেন, আমার মেয়ে মাহফিল শুনতে সন্ধ্যা ৭টায় বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে আর বাড়ি ফেরেনি। পরে মাহফিলের মাইকে ঘোষণা শুনে গ্রামের খেলার মাঠে মেয়ের লাশ পড়ে থাকতে দেখেছি। পারিবারিক শত্রুতা থেকে এ ঘটনা ঘটেছে। আটক ব্যক্তিদের সঙ্গে আমার মামলাও চলছে। তারাই এ ঘটনা ঘটিয়েছে। দেড় বছর আগে ওই পরিবারের ভয়ে আমার ২ মেয়ে পড়াশোনা বাদ দিয়েছিল। তবু আমার মেয়ের শেষ রক্ষা হলো না। আমি এর সুষ্টু তদন্ত ও বিচার চাই।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক বলেন, এ বিষয়ে মামলার রুজু চলমান। ঘটনাটি মধ্যরাতে ঘটেছে। পুলিশ লাশ উদ্ধারের পর স্থানীয় তথ্যের ভিত্তিতে তিনজনকে আটক করেছে। তাদের থানায় জিজ্ঞাসাবাদ চলছে। ঘটনার মূল রহস্য বের করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে সন্দেহ, কিশোরীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক