ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

সিংগাইরে খেলার মাঠ ব্যবসায়ীদের দখলে


মিজানুর রহমান, সিংগাইর photo মিজানুর রহমান, সিংগাইর
প্রকাশিত: ৬-৩-২০২৪ দুপুর ৩:২৬

‘খেলাধুলায় বাড়ায় বল, মাদক ছেড়ে মাঠে চল‘। মাদকের ভয়াল গ্রাস হতে যুবসমাজ রক্ষায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এ ঘোষণার বিন্দুমাত্র মানা হয়নি উল্টো ওঠেছে খেলার মাঠ দখলের অভিযোগ। ঘটনাটি ঘটেছে মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শাহরাইল বাজার এলাকায়।

জানা গেছে, সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শাহরাইল বাজার এলাকায় দীর্ঘ দিনের খেলার মাঠ দখল করে গড়ে ওঠেছে সেখানে কসাই কারখানা, কাঁচামালের বাজার, চায়ের দোকান, কিট নাশকের দোকানসহ বিভিন্ন স্থাপনা। বর্তমানে নেই সেখানে কোন খেলার মাঠের অস্তিত্ব। দীর্ঘ দিন যাবৎ খেলার মাঠের প্রায় এক একর জমি স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে ব্যবসায়ীরা গড়ে তোলেছেন এ সব স্থাপনা। স্থানীয় এক সাংবাদিক আ: গফুর বলেন, এ মাঠে ছোট বেলায় আমরা কত খেলেছি । কিন্তু বর্তমানে এ মাঠটি স্থানীয় ব্যবসায়ীদের দখলে থাকায় যুবসমাজ খেলাধুলা হতে বঞ্চিত হচ্ছে।

সায়েস্তা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব রফিকুল ইসলাম বলেন, সায়েস্তা মৌজার আএস ১৮০৯ দাগে প্রায় এখানে এক একরের মত জমি রয়েছে। উবর্র্ধতন অফিসারদের সাথে আলাপ করে ব্যবস্থা নেয়া হবে। সায়েস্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম বলেন, সকালে হাট বাজারের জন্য এবং বিকালে যুবসমাজের খেলাধুলার জন্য এভাবেই একটা কিছু করার আলাপ চলমান রয়েছে। এ বিষয়ে জানতে চাইলে সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু বলেন, এ্যাসিল্যান্ড গিয়ে সেখানে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশ প্রদান করেছেন। দু একটি ঘর বাকি আছে তবে সরানোর প্রক্রিয়া চলমান। এটা খেলার মাঠ খেরার মাঠ হিসেবেই থাকবে। 

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত