শিক্ষার্থীকে যৌন হয়রানি: অভিযুক্ত ও মদদদাতা শিক্ষকের অফিসের নেমপ্লেটে আগুন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যবস্থাপনা (HRM) বিভাগের সহকারী অধ্যাপক সাজন সাহা কর্তৃক বিভাগে এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে তৃতীয় দিনের মত চলছে শিক্ষার্থীদের আন্দোলন। অনির্দিষ্ট কালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধ করে বিভাগে তালা ঝুলিয়ে, বিভাগের নামের নেমপ্লেট কালো পতাকা দিয়ে ঢেকে দিয়ে, বিভাগের অভিযুক্ত দুই শিক্ষকের নেমপ্লেট ভেঙ্গে আগুন দিয়ে পুড়িয়ে বিভাগীয় প্রধানকে অপসারনের দাবিতে উপাচার্য বরাবর আবেদন দিয়েছে শিক্ষার্থীরা।
বোধবার (৬ মার্চ) সকাল ১০ টায় মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন "উইমেন পিস ক্যাফে" এবং "সেইভ দ্যা ইউথ" এর সমন্বিত উদ্যোগে বিবিএ অনুষদ ভবনের সামনে মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানব বন্ধনে ঘটনায় অভিযুক্ত সহকারী অধ্যাপক সাজন সাহা এবং বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে দ্রুত বিচার করে শাস্তি নিশ্চিত করার দাবি জানায় অংশগ্রহণকারীরা।
মানব বন্ধনের পর ঘটনার সুষ্ঠ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ক্লাস- পরীক্ষা বর্জনের ঘোষনা দিয়ে বিভাগে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা। আন্দোলনের অংশ হিসেবে বিভাগের নেমপ্লেটে কালো কাপড় দিয়ে ঢেকে দেয় শিক্ষার্থীরা। এক পর্যায়ে ঘটনায় অভিযুক্ত দুই শিক্ষক সাজন সাহা ও বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্র এর অফিসের নেমপ্লেট ভেঙ্গে আগুনে পুঁড়িয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
এ সময় বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রসহ বেশ কয়েকজন শিক্ষককে দীর্ঘক্ষণ অফিসেই আটকে রাখে শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের উপস্থিতিতে বিভাগ ত্যাগ করে এসব শিক্ষকেরা।
বিভাগে তালা ঝুলিয়ে যৌন হয়রানির ঘটনায় আশ্রয়দাতা হিসেবে অভিযুক্ত বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে অবিলম্বে বিভাগীয় প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার জন্য বিভাগের উপাচার্য বরাবর লিখিত আবেদন জমা দেয় বিভাগের শিক্ষার্থীরা। আবেদন পত্রে বিভাগীয় প্রধান রেজুয়ান আহমেদ শুভ্রকে ঘটনার অন্যতম অভিযুক্ত ও মদদদাতা হিসেবে উল্লেখ করে সুষ্ঠ তদন্ত ও বিভাগের শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত বিভাগীয় প্রধানের পদ থেকে অপসারন করার আবেদন জানায় শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আন্দোলনের অংশ হিসেবে সন্ধায় মোমবাতি প্রজ্বলন ও মৌন মিছিলের কর্মসূচি ঘোষনা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এমএসএম / এমএসএম
সড়ক অবরোধ করে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের বিক্ষোভ
নজরুল বিশ্ববিদ্যালয়ে এআই ও সিনথেটিক মিডিয়া শনাক্তকরণে ওয়েবিনার
পুলিশ পরিচয়ে কুবি শিক্ষার্থীদের তল্লাশি, ছিনতাইকারী সন্দেহে তিনজনকে ক্যাম্পাসে এনে প্রক্টর অফিসে সমঝোতা
কুবির নতুন শিক্ষাবর্ষে যুক্ত হচ্ছে তিন বিভাগ, বাড়বে আসনসংখ্যাও
ইবির সমাবর্তনের ফি ‘অমীমাংসিত’, নিবন্ধন শুরুর তারিখ নিয়ে অনিশ্চয়তা!
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা