আরিফুল ইসলাম, তিতুমীর কলেজ প্রতিনিধি
৭ই মার্চ উপলক্ষে বইমেলা উৎসব পালন করে তিতুমীর কলেজ
১৯৭১ সালের ৭ই মার্চে বঙ্গবন্ধুর জ্বালাময়ী ভাষণই ছিল বাঙালি জাতির জন্য পশ্চিম পাকিস্তানিদের শোষণ, নিপীড়ন, বৈষম্য থেকে মুক্তির মূল উৎস। যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবসটি পালন করা হয়। বৃহস্পতিবার ৭ মার্চ কলেজের শহীদ বরকত মিলনায়তনে অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান খালেদা পারভীন হক'র সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থীবৃন্দের উপস্থিতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: মহিউদ্দিন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক কাজী ফয়জুর রহমান ও বাংলা বিভাগের অধ্যাপক ড. রতন সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ফেরদৌস আরা বেগম বলেন, বঙ্গবন্ধু তিনটি দাবি তুলে ধরেছিলেন : অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক মুক্তি ও সাংস্কৃতিক মুক্তি। অর্থনীতি ও রাজনৈতিক মুক্তি হলেও সাংস্কৃতিক মুক্তি এখনো হয়নি। সাংস্কৃতিক মুক্তি হলেই স্মার্ট দেশ গঠন করা সম্ভব হবে ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিতুমীর কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোঃ মহিউদ্দিন ও শিক্ষক পরিষদের সম্পাদক কাজী ফয়জুর রহমান ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মোঃ রিপন মিয়া ও সাধারণ সম্পাদক মাহমুদুল হক জুয়েল।
৭ মার্চ উপলক্ষে কলেজে অনুষ্ঠিত বইমেলা নিয়ে অধ্যাপক ড. রতন সিদ্দিকী বলেন, ৭ই মার্চ উপলক্ষে আমরা তিতুমীর কলেজ একটি বিশেষ উদ্যোগ নিয়েছি। বই বিমুখ শিক্ষার্থীরা যেন আবার বইমুখী হয় সেজন্য দিনব্যাপী বইমেলা উৎসব। যেখানে শিক্ষার্থীরা জ্ঞানার্জনের জন্য অত্যন্ত সুলভ মূল্যে বই নিতে পারবে।
অনুষ্ঠানের পূর্বে কলেজ কর্তৃপক্ষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন । এছাড়াও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ ধানমন্ডি ৩২ নং এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন।
Sunny / Sunny
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা