ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

শিবচরে ২ ক্লিনিক ও ১টি ডায়াগনস্টিক সেন্টারে ৮৫ হাজার টাকা জরিমানা


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৬:৩

শিবচর থানার পৌর এলাকায় ২টি ক্লিনিক ও ১টি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার(৭ মার্চ) দুপুরে শিবচর পৌর এলাকায় অবস্থিত এসকল প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও উপজেলা স্বাস্থ্য বিভাগ। 

জানা গেছে, শিবচরের বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও শিবচর স্বাস্থ্য বিভাগ। এসময় সি - ক্যাটাগরিতে এক্স-রে মেশিন স্থাপন, পরীক্ষার কাজে ব্যবহৃত মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহার, লাইলেন্স নবায়ন না করাসহ নানা অনিয়মের কারণে মাও শিশু প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার টাকা, শিবচর ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারের ১৫ হাজার টাকা এবং
 শিবচর ইউনাইটেড হাসপাতালকে ৫০ জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাদারীপুরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন,'আমরা বেশ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছি। অনিয়ম থাকায় তিনটি প্রতিষ্ঠানকে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের সাথে উপজেলা স্বাস্থ্য কমকর্তা ছিলেন। জরিমানার পাশাপাশি আমরা ক্লিনিকগুলোকে সচেতন করে দিয়েছি। আমাদের অভিযান চলমান থাকবে।

অভিযানে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএসও ডাঃ সেলিনা আক্তার ও স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক এবং শিবচর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এসময় একটি ডায়াগনস্টিক সেন্টারে সি- ক্যাটাগরিতে এক্সরে মেশিন স্থাপন করায় ওই এক্সরে রুম সিলগালা করা হয় বলে জানা গেছে।

এমএসএম / এমএসএম

গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময়  সভা

কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার

শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন

ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন

বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ

ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়

শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন

গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত