ইবিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উদযাপন
১৯৭১ সালের ৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদানকৃত কালজয়ী ঐতিহাসিক ৭ই মার্চ দিবস ইসলামী বিশ্ববিদ্যালয়ৈ উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টার দিকে একটি আনন্দ শোভাযাত্রার আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশে এসে সমবেত হয়।প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান। এরপর বঙ্গবন্ধু পরিষদ, শাখা ছাত্রলীগ ও ইবি থানা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়ার নেতৃত্বে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান, ৭ই মার্চ উদযাপন কমিটির আহ্বায়ক ও টিএসসির পরিচালক অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন, সাবেক সভাপতি অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, শিক্ষক সমিতির সদস্য অধ্যাপক ড. শাহাজাহান মন্ডল, শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়সহ শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরালে সকাল ৮টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণটি বাজানো হয়।
এমএসএম / এমএসএম
জুলাই নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ডিআইইউতে বহিষ্কার শিক্ষার্থী
গণ বিশ্ববিদ্যালয়ে ৩০ টি দল নিয়ে আন্তঃবিভাগ ক্রীড়া প্রতিযোগিতা শুরু
গণ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মত ‘নাতে রাসূল ও কাওয়ালী সন্ধ্যা’ অনুষ্ঠিত
মহামান্য রাষ্ট্রপতির সাথে পাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
প্রথম বাংলাদেশি হিসেবে ‘ইয়ং এশিয়ান বায়োটেকনোলজিস্ট প্রাইজ’ পেলেন কুবির ড. জান্নাতুল
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
ওবায়দুর-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের