নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর হত্যা মামলার আসমামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার
নাটোরের বড়াইগ্রামে চুরির মিথ্যা অপবাদ দিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে আসামি মো. আসলামকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।বৃহস্পতিবার(৭ মার্চ) বিকেলে উপজেলার রয়না চকপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৮ মার্চ) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার আসামি মো. আসলাম উদ্দিন (৩৮) উপজেলার পিত্তভাগ এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে।
র্যাব-৫ নাটোর জানায়, পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা গত মঙ্গলবার (৫ মার্চ) শামীম হোসেন (২২) ও মো. সোহানকে (১৯) চুরির মিথ্যা অপবাদ দিয়ে ডেকোরেটর দোকান ঘরে আটকে রাখে। পরে আসামিরা তাদের দুজনকে হাতুড় ও লাঠি দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। এতে করে গুরুতর রক্তাক্ত জখম হয় শামীম। এসময় তাদের দুজনের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কতর্ব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মো. শামীম হোসেনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টায় শামীমের মৃত্যু হয়। পরবর্তীতে নিহত শামীম হোসেনের বাবা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, মামলার পর থেকেই আসামি মো. আসলামসহ জড়িতরা আত্মগোপনে চলে যায়। মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেফতারের জন্য নাটোর র্যাব-৫ বরাবর অভিযোগপত্র প্রদান করেন। পরে তথ্য ও প্রযুক্তির মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত আসামি মো. আসলামের অবস্থান শনাক্ত করে র্যাব। এরপর বড়াইগ্রাম উপজেলার রয়না চকপাড়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর আসামিকে বড়াইগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড