ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

গজারিয়ায় ইফতার সামগ্রী বিতরণ


গজারিয়া প্রতিনিধি photo গজারিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ২:৩৯

মাহে রমজানকে  সামনে রেখে গরীব ও অসহায় পরিবারের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও মাওলানা শামসুদ্দিন এন্ড জোসনা ফাউন্ডেশন। 

শনিবার( ৯ মার্চ ) সকাল ১০ টার দিকে গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল মাঠে ৪০০ পরিবারের মধ্যে এ ইফতার সামগ্রী (মুড়ি, বুট, চিনি, খেজুর, তেল, ডাল, পিয়াজ) বিতরণ করা হয়। 

উক্ত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আতাউর রহমান এর প্রধান পৃষ্ঠপোষকতায়   রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এর সভাপতি মোঃ মুক্তার হোসেন ভূঁইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক লিমিটেড এর এজিএম লায়ন মোঃ আবুল খায়ের খান। 
মুক্তার হোসেন ভূঁইয়া বলেন - রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন। তারা সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন।পবিত্র মাহে রমজানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের অধিকাংশেরই ইফতারি সামগ্রী কেনার সমর্থন হয় না। রমজান মাসে মানুষ যাতে কিছু খেয়ে রোজা রাখতে পারে সেই দিকে লক্ষ্য রেখে কিছু সংখ্যক মানুষের মধ্যে ইফতার সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছি। এ ধরনের মানবিক কাজ আমাদের চলমান থাকবে।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গজারিয়া ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ সালেহ আহমেদ রাসেল, গজারিয়া সরকারি পাইলট মডেল হাই স্কুল এর সিনিয়র শিক্ষক এস এম আমিন, ওসমান গনি, মোহাম্মদ শাহাবুদ্দিন, মাহমুদুল হাসান, সোহেল দুলাল, দৈনিক  সকালের সময় পত্রিকার গজারিয়া উপজেলা প্রতিনিধি মোঃ আরিফুর রহমান সাগর, ফজলুল হক মোল্লা, আমির হোসেন জেহাদ, রুবেল, মাওলানা আবু তাহের সহ প্রমুখ।

এমএসএম / এমএসএম

মান্দায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ পালিত: পোনা অবমুক্তকরণ ও পুরস্কার বিতরণ

আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

রায়পুরায় পুলিশের সক্ষমতা বাড়াতে দুটি ভ্যান হস্তান্তর

নোয়াখালীতে ‘ট্রিপল মার্ডার’ মামলায় ৩ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন

নেত্রকোণার মদনে ৩ দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন

তাড়াশে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

ধুনট মডেল প্রেসক্লাবের কমিটিতে পুনরায় সভাপতি ইমন, সাধারণ সম্পাদক রবি

জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে ঠাকুরগাঁওয়ে বর্ণাঢ্য র‌্যালি ও সভা

বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

কাশিয়ানীতে সাবেক ভাইস চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

ব্রাহ্মণবাড়িয়ায় জন্মাষ্টমীর পরামর্শ সভা ডাকাকে কেন্দ্র করে ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তীর নেতৃত্বে গৌর সাহার বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত: শৃঙ্খলা পেশাদারিত্ব ও জনবান্ধব পুলিশিংয়ের ওপর জোর