খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক'সহ ১১জনকে শোকজ
চট্টগ্রামের কর্ণফুলীতে সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়া, অফিস কক্ষ বন্ধ ও জাতীয় পতাকা উত্তোলন না করে এবং নির্দিষ্ট সময়ে শ্রেণি কার্যক্রম শুরু না করায় একই সাথে এক স্কুলের ১১জন শিক্ষককে শোকজ করা হয়েছে।
বুধবার বিকালে খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১১জন শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ দেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার (এটিও) সৈয়দা আমাতুল্লাহ আরজু।
নোটিশে বলা হয়েছে, সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ায় তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা কেন নেওয়া হবে না মর্মে তিন কার্য দিবসের মধ্যে জবাব চাওয়া হয়েছে।
এর আগে ওইদিন সকাল ৯ টা ৫ মিনিটে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পরিদর্শনে যান। ৯টা ১০ মিনিটেও স্কুলের অফিস বন্ধ পাওয়া যায়।
শোকজ করা শিক্ষকরা হলেন-খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিরা পারভীন, সহকারি শিক্ষক আসমা আক্তার, শ্যামলী সেন, নুসরাত জাহান, আনোয়ারা খানম ছিদ্দিকা, সেগুপ্তা নাসরিন, রোকসানা ফেরদৌসী, সংগীতা দে, সুমি দত্ত, শান্তা দত্ত ও নিলুফা আকতার চৌধুরী।
উপজেলা জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, গত ৬ মার্চ উল্লেখিত স্কুলটি পরিদর্শনের সময় বিদ্যালয়ের কর্মরত ১২ জন শিক্ষকের মধ্যে ১১ জন শিক্ষককে কর্মস্থলে পাওয়া যায়নি।
পরিদর্শনের সময় অফিস কক্ষও বন্ধ পাওয়া যায়। যথাসময়ে বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। দৈনিক সমাবেশ যথাসময় হয়নি। এমনকি যথাসময়ে শ্রেণি কার্যক্রমও শুরু করা হয়নি।
জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের বিলম্বে উপস্থিতির বিষয়ে অভিভাবকরাই ফোনে শিক্ষা অফিসে বার বার অভিযোগ করে আসছিলেন।
এ বিষয়ে খোয়াজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিরা পারভীনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিক পরিচয় পাওয়ার পর কিছু না বলে কল কেটে দেন এর পর একাধিকবার ওনার মুঠোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
এবিষয়ে কথা হয় সহকারি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দা আমাতুল্লাহ আরজুর সাথে তিনি বলেন, ‘আমি সকাল ৯টা ৫ মিনিটে ওই বিদ্যালয়ে পরিদর্শনে যাই। তখন শুধু একজন শিক্ষক স্কুলে ছিল। ১২ জন শিক্ষকের মধ্যে তিনিই মাত্র উপস্থিত ছিলেন। প্রধান শিক্ষকও ছিলেন না।
সুতরাং ১১ শিক্ষককে শোকজ করা হয়েছে। পাশাপাশি বিষয়টি অবগত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসারকেও জানানো হয়েছে।’
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান