ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

খেলাঘর ঢাকা জেলা কমিটির সভাপতি আ ফ ম ওবায়দুল হক ফর্সার শোক সভা অনুষ্ঠিত


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ১:৮

খেলাঘর ঢাকা জেলা কমিটির প্রয়াত সভাপতি আ ফ ম ওবায়দুল হক ফর্সার শোক সভা অনুষ্ঠিত হয়। ৯ মার্চ শ‌নিবার খেলাঘর ঢাকা জেলা কমিটির উদ্যোগে সদ্য প্রয়াত খেলাঘর ঢাকা জেলা কমিটির সভাপতি আ ফ ম ওবায়দুল হক ফর্সার শোক সভা সাভারের কলেজিয়েট স্কুল প্রাংগনে অনুষ্ঠিত হয়েছে।

খেলাঘর ঢাকা জেলা কমিটির সভাপতি মোঃ শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে শোক সভাটি সঞ্চালনা করেন ঢাকা জেলা কমিটির সাধারন সম্পাদক রেবেকা সুলতানা ঊর্মি । প্রয়াত ওবায়দুল হক ফর্সার জীবনী পাঠ করেন ঢাকা জেলা কমিটির সদস্য আজম খান বাবু। শোক সভায় বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির চেয়ারপার্সন অধ্যাপক মাহফুজা খানম, প্রেসিডিয়াম সদস্য আয়াত আলী, রুনু আলী, কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য মাহবুবুর রহমান শিপন, ঢাকা জেলা কমিটির সহ-সভাপতি কাজী মনোয়ার হোসেন, প্রয়াত সভাপ‌তি ফর্সার বড় ছেলে রাফসান ওবায়েত সৌমিক, সাভার-আশুলিয়া কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ এর চেয়ারম্যান মুহাম্মদ কাবুল মিয়া, শিক্ষক নেতা মাসুম বিল্লাহ প্রমুখ।

সভার শুরুতে প্রয়াত ফর্সার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নিরবতা পালন করা হয় ও তাঁর প্রতিকৃতিতে ফুল দি‌য়ে শ্রদ্ধা নিবেদন করেন খেলাঘর নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা ওবায়দুল হক ফর্সার সাংগঠনিক জীবনের নানা কর্মময় দিক তুলে ধরে বলেন, দেশের এই ক্রান্তিকালে শিশু-কিশোরদের মধ্যে অসাম্প্রদায়িকতা, বিজ্ঞান মনস্কতা ও মুক্তিযুদ্ধের চেতনার আলো ছড়িয়ে দেয়া প্রয়োজন। এই সময় ওবায়দুল হক ফর্সার এই অকাল প্রয়ানে আমাদের জন্য অপুরনীয়  ক্ষতি। শক্তিশালী খেলাঘর আন্দোলন গড়ে তুলে আগামী দিনের প্রদিপ্ত প্রজন্ম গড়ে তুলতে পারলেই মরহুম ফর্সা ভাইয়ের প্রতি প্রকৃত শ্রদ্ধা জানাতে পারব। ফর্সা ভাইয়ের স্মৃতিকে বাঁচিয়ে রাখতে ঢাকা জেলায় জোরদার খেলাঘর আন্দোলন গড়ে তোলার প্রতি তাগিদ দেন বক্তারা।

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ