ঢাকা সোমবার, ১৮ মে, ২০২৬

কাঁচিকাটা ইউপি নির্বাচনে পুনরায় চেয়ারম্যান হলেন নুরুল আমিন দেওয়ান


সাইফুল ইসলাম, সখিপুর photo সাইফুল ইসলাম, সখিপুর
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ১:২৪

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ৯নং কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন দেওয়ান। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রত্যক্ষ ব্যালট ভোটের মাধ্যমে আনারস প্রতীকে প্রতিদ্বন্দিতা করে তিনি এই বিজয় লাভ করেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এইচ এম কামরুল ইসলাম।

গতকাল শনিবার (৯ মার্চ) রাতে পরিষদ সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা রুবায়েত হাসান ফলাফল ঘোষণা করে তাদেরকে বেসরকারি ভাবে বিজয়ী ঘোষণা করেছেন।ভেদরগঞ্জ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা, উপজেলার সখিপুর থানাধীন কাঁচিকাটা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭ হাজার ২৩৭ ভোটের বিপরীতে প্রার্থী ছিলেন ৪ জন। এর মধ্যে আনারস প্রতীকের নুরুল আমিন দেওয়ান পেয়েছেন ৪ হাজার ১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী চশমা প্রতীকের এইচ এম কামরুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৯৩৪ ভোট। অন্যান্যদের মধ্যে মোটরসাইকেল প্রতীকের মো. ফজলুল হক পেয়েছেন ৩ হাজার ৫২৩ ভোট ও ঘোড়া প্রতীকের আব্দুল হাই খাঁন পেয়েছেন ৩৮৫ ভোট।

কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবনির্বাচিত  নুরুল আমিন দেওয়ান বলেন, প্রত্যন্ত চরাঞ্চল কাঁচিকাটার মানুষ আমাকে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন। তার প্রতিদান আমি আমৃত্যু দিয়ে গেলেও শেষ করতে পারব না। সারাজীবন আমি কাঁচিকাটা বাসীর জীবন মান উন্নয়নে কাজ করে যাব।

এমএসএম / এমএসএম

আইফোন ১৬ প্রো ম্যাক্সসহ আরও এক অনলাইন জুয়াড়ি গ্রেফতার

ঝিনাইদহ জেলা বিএনপি'র সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানালেন ছাত্রদলের নবগঠিত কমিটি'র নেতৃবৃন্দ

আত্রাইয়ে আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি

ঝিনাইদহে বিদ্যুৎ স্পৃষ্ট স্বামীকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলে স্বামী-স্ত্রী উভয়েই নিহত

ঈদুল আজহা উপলক্ষে ১২ দিনের ছুটিতে যাচ্ছে ডিআইইউ

নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন এমপি রেজাউল ইসলাম রেজু

নেত্রকোণার কেন্দুয়ায় নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকারি গ্রেপ্তার

পশ্চিমবঙ্গে উগ্র হিন্দুত্ববাদী কর্তৃক মুসলিমর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

অটোরিকশার ধাক্কায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু , চালক গ্রেপ্তার

শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন

সলঙ্গায় ইয়াবাসহ আওয়ামী লীগ নেতা ও সহযোগী আটক

গজারিয়ায় কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারের দাফন সম্পন্ন.

“মিডিয়া এন্ড এন্ট্রাপ্রেনিয়র অ্যাওয়ার্ড–২০২৬”-এ মানবাধিকার কর্মী মোঃ জে এইচ রানাসহ গুণীজনদের সম্মাননা