ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

শিবচরে জহুরমমতা মেমোরিয়াল এর উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ


নাজমুল হোসেন লাবলু, শিবচর  photo নাজমুল হোসেন লাবলু, শিবচর
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৩:৫১

মাদারীপুর জেলার শিবচরে স্বেচ্ছাসেবী সংগঠন জহুর-মমতা মেমোরিয়াল এর উদ্যোগে সুবিধাবঞ্চিত ও হতদরিদ্রদের মাঝে ইফতার ও ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় অর্ধশত পরিবারকে এসকল খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

জানা গেছে, স্বেচ্ছাসেবী সংগঠন জহুর-মমতা মেমোরিয়াল মাদারীপুর জেলার শিবচর উপজেলায় নানা সেবামূলক কার্যক্রম করে আসছে। রমজানকে সামনে রেখে রোববার উপজেলার উৎরাইল এলাকার সুবিধাবঞ্চিত অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী হিসেবে ৩ কেজি চাল, ১ কেজি পোলার চাল, ১ কেজি চিনি, ১ কেজি ডাল, ১কেজি আটা, ১ কেজি পিঁয়াজ,১ কেজি আলু, ১ কেজি ছোলা, ১ লিটার তেল, ২ প্যাকেট সেমাই এবং ১ প্যাকেট গুঁড়া দুধ প্রদান করা হয়।

প্রতিষ্ঠানটির সভাপতি মোসলেহ আলম চৌধুরী বলেন,'আমরা স্বল্প পরিসরে কাজ করে যাচ্ছি। সামাজিক সেবামূলক বিভিন্ন কাজ জহুর-মমতা মেমোরিয়াল নিয়মিত করছে। রমজান ও ঈদকে সামনে রেখে আমরা সুবিধাবঞ্চিত অর্ধশত পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছি। প্রতি বছরই আমরা ঈদকে সামনে রেখে খাদ্য সামগ্রী বিতরণ করে থাকি।'

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা