ঢাকা বুধবার, ১৫ জুলাই, ২০২৬

পানিয়ালা বাজারে আগুন ৫টি দোকান পুড়ে ছাই


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৩:৫৭
লক্ষীপুরের রামগঞ্জ  উপজেলার পানিয়ালা বাজার দারুস সালাম মার্কেট সংলগ্ন ৫টি দোকান পুড়ে গিয়েছে। এতে (প্রায়) ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ব্যবসীয়ারা বলেন।সূত্রে জানা যায় শনিবার রাত  ১: ৩০ ঘটিকায় উপজেলার পানিয়ালা বাজার দারুস সালাম মার্কেট সংলগ্ন ৫টি দোকান আগুনে পুড়ে যায়। বৈদ্যুতিক সর্ট সার্কেট থেকে অগ্নিকান্ড সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। মেসার্স আব্দুল্লাহ ফার্নিসার, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ, আনা মিয়া ফার্নিসার হাউজ, ডিজাইন উড এন্ড উইন্ডো হাউজের  (প্রায়) ১০ লক্ষাধিক টাকার মালামাল আগুনে পুড়ে যায়। 
 
এ সময়ে সংবাদ পেয়ে রামগঞ্জ থানার পুলিশ সহ ফায়ার সার্ভিসের  দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। 
মেসার্স জাহিদ এন্টারপ্রাইজ এর সত্ত্বাধিকারী মো: দেলোয়ার হোসেন জানান প্রতিদিনের ন্যায় শনিবার রাত সাড়ে ১১টায় দোকান বন্ধ করে বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়েছি। রাত দেড়টা আগুনের লেলিহান দেখে স্থানীয়রা চিৎকার দিলে গ্রামবাসি ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে রামগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 
ফায়ার সার্ভিসের অফিসার মো: কামরুল হাসান জানান ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিটের মাধ্যমে প্রায় দুই ঘন্টায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি।
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ সোলাইমান জানান, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মকর্তাদেরকে সহযোগিতা করেছেন।

এমএসএম / এমএসএম

সোনারগাঁও এর সাবেক ইউএনও ফারজানার শ্রেষ্ঠত্ব অর্জনে প্রধানমন্ত্রীর সম্মাননা গ্রহন।

বৃষ্টি আসলেই আতঙ্ক" শিরোনামের সেই মনোয়ারার পাশে জিয়াউল ফেরদৌস রাইট

রাজশাহীতে ইউএনওপিএস ও বিবিএসের যৌথ প্রশিক্ষণ অনুষ্ঠিত

পাঙ্গাসিয়া ও জগন্নাথপুর হাওড়ে অভিযানে ১১০০ মিটার কারেন্ট জাল জব্দ

১৩ বছর পর ভালুকার দলিল লেখক মিন্টু হত্যা মামলার রায়

পুলিশ হেফাজত থেকে জব্দ জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা

হাটহাজারীতে বন্যায় মৎস্য ও কৃষিতে ব্যাপক ক্ষয়ক্ষতি

মান্দায় রাতের অন্ধকারে আবারও অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

প্রেমের টানে ধর্মান্তরিত হলো অন্বেষা, মুসলিম যুবককে বিয়ে

‎পদ্মার তীব্র ভাঙনে দিশেহারা সদরপুরের মানুষ, নদীগর্ভে বিস্তীর্ণ জনপদ

চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে স্কুল শিক্ষক মাসুদ রানার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মারধরের অভিযোগ

নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক

সাতকানিয়া পৌরসভায় বন্যায় ক্ষতিগ্রস্ত ২হাজার পরিবারের মাঝে হাজী রফিকের ত্রাণ বিতরণ