ঢাকা বৃহষ্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

খাগড়াছড়ির রামগড়ে বিনোদন পার্ক শিশু-কাননের উদ্বোধন


নুরুল আলম photo নুরুল আলম
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৪:৫৭

 খাগড়াছড়ির রামগড়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত শত বছরের ঐতিহ্যবাহী এসডিও বাংলো চত্বরে এবার শিশুদের বিনোদনের জন্য 'শিশু কানন' নামে নির্মিত পার্ক উদ্বোধন করা হয়েছে। খাগড়াছড়ি জেলা প্রশাসকের সহযোগিতায়।

দুপুরে রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত শিশু পার্কটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। এসময় রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস, থানার অফিসার ইনচার্জ দেব প্রিয় দাস সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এসডিও বাংলোটি দীর্ঘদিন অযত্নে পড়ে থাকার পর ২০২২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দিন আরাফাত ঐতিহাসিক এ স্থাপনাটি সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেন। ঐ বছর তৎকালীন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস শিশু কাননের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 

সর্বশেষ রামগড় উপজেলা নির্বাহী অফিসার মমতা আফরিন এর হাত ধরে পার্কটির অসমাপ্ত কাজ শেষ হয়। এছাড়াও রামগড় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মুজিব কর্ণারের উদ্বোধন করেন জেলা প্রশাসক। এ সময় তিনি জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের খোঁজ খবর নেন।

এমএসএম / এমএসএম

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি ৩ চারদিন পর হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

দাউদকান্দি টোল প্লাজায় তারেক রহমানকে স্বাগত, স্লোগানে মুখরিত মহাসড়ক