সহপাঠীর মৃত্যুর বিচার চেয়ে উত্তরায় শিক্ষার্থীদের আন্দোলন
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সিফাত সুলতানার ভুল চিকিৎসায় নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া সুলতানা (তিথি)'র মৃত্যুর বিচারের দাবি নিয়ে রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
রবিবার (১০ই মার্চ) বিকেল ৫ টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ডাক্তারের অবহেলার কারণে তাদের সহপাঠী সাদিয়া সুলতানা (তিথি)'র মৃত্যুর বিচার চেয়ে 'বুয়া বুয়া', 'তিথি হত্যার বিচার চাই বিচার চাই' বলে স্লোগান দিতে থাকে।
এসময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে পড়ে। প্রায় দুই ঘন্টা সময় শিক্ষার্থীরা এই অবরোধ চালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে ছড়িয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখে।
এবিষয়ে এসি ট্রাফিক (উত্তরা পূর্ব)'র নিকট জানতে চাইলে তিনি বলেন, নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা ডাক্তারের অবহেলায় তাদের সহপাঠীর মৃত্যুর দাবি নিয়ে হাউজ বিল্ডিং এলাকায় রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। পরে আমরা তাদেরকে বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করি।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি