গজারিয়ায় ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
আসন্ন মাহে রমজানকে সামনে রেখে গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে ভোরের আলো তরুণ সংঘ ও মরহুম আরশাদ সরকার ফাউন্ডেশন ।
রবিবার(১০ মার্চ) বিকাল ৫ টার দিকে উপজেলা ভবেরচর বাজারে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে অবস্থিত গজারিয়া প্রেসক্লাবে ভবেরচর ইউনিয়ন এর অসহায় ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও সার্বিক কর্মকান্ড নিয়ে মত বিনিময় করেন, ভোরের আলো তরুণ সংঘ ও মরহুম আরশাদ সরকার ফাউন্ডেশন এর সভাপতি, মানবিক ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল আলম।
গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া,হোসেন্দী,টেংগারচর ও ভবেরচর ইউনিয়নের একাধিক গ্রামে প্রায় ১০০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে সেবামূলক সংগঠন ভোরের আলো তরুণ সংঘ ও আরশাদ সরকার ফাউন্ডেশন ।
ইঞ্জিনিয়ার মোঃ দিদারুল আলম বলেন- ভোরের আলো তরুণ সংঘ ও মরহুম আরশাদ সরকার ফাউন্ডেশন একটি সামাজিক ফাউন্ডেশন। এর মুল লক্ষ্য হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক মুলক উন্নয়ন কাজ। তারা সবসময় অসহায় ও দুস্থ মানুষের পাশে থেকে তাদের সাহায্য সহযোগিতা করার চেষ্টা করেন।
পবিত্র মাহে রমজানে ও নিম্ম আয়ের মানুষের অধিকাংশেরই ইফতারি সামগ্রী কেনার সর্মথন হয় না।
রমজান মাসে মানুষ যাতে কিছু খেয়ে রোজা রাখতে পারে সেই দিকে লক্ষ্য রেখে ইতিমধ্যে টেংঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচরে ১০০পরিবার , হোসেন্দী ইউনিয়নের নতুন চরে ১০০পরিবার , গুয়াগাছিয়া ইউনিয়ন এর কদমতলী , ছোট বসুরচর, বড় বসুরচর, ভাষারচর, গুয়াগাছিয়া গ্রামে ৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিটি ইফতার প্যাকেটে রয়েছে তেল, ছোলা, খেজুর, চিনি, ডাল, পিঁয়াজ, ভেষন ও ট্যাং সহ ৮ রকমের ইফতার সামগ্রী।
তিনি আরো বলেন, আরশাদ সরকার ফাউন্ডেশন কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ তাদের পারিবারিক অর্থায়নে করা হয়েছে। এ ধরনের সামাজিক কাজ আমাদের চলমান থাকবে। এসময় আরও উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা মো:নজরুল ইসলাম চেয়ারম্যান,গজারিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আরফিন,সাধারন সম্পাদক শেখ নজরুল ইসলাম সহ গজারিয়ায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ সময় গজারিয়া প্রেসক্লাবের সভাপতি, দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মোহাম্মদ আরফিন সাংবাদিকদের পক্ষ থেকে এই মহতি কাজের জন্য ইঞ্জি:দিদারুল আলমকে ধন্যবাদ ও তাদের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।
এমএসএম / এমএসএম
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছেলে বাশারের পাশে দাড়ানোর আকূতি এক মায়ের
বাঘা-রাজশাহী রুটে বাসভাড়া ১০ টাকা বৃদ্ধি
দৌলতপুরে ইউপি সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল
ভেড়ামারায় কথিত মাদক ব্যবসায়ী সবুজের বিরুদ্ধে ফের মাদক বেচাকেনার অভিযোগ
গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি গ্রেফতার
কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের
ভূরুঙ্গামারীতে ১১ ফুট উচ্চতার গাঁজা গাছ উদ্ধার
দুমকিতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে চা দোকানি আটক, সংবাদ প্রকাশে কথিত বিএনপি নেতা রাজিবের বাধা
নতুন কুঁড়ি স্পোর্টস রেজিস্ট্রেশনে জেলায় সেরা হাতিয়া: জাতীয় পর্যায়ে শীর্ষ ১৫-তে অবস্থান
কাউনিয়ায় অনিয়মের সংবাদ প্রকাশ করায় ৪ সাংবাদিকের বিরুদ্ধে প্রধান শিক্ষিকার জিডি
কাউনিয়ার আমনখেতে বাম্পার ফলনের আশা, কৃষকের দুশ্চিন্তা পোকার আক্রমণ নিয়ে