ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

জাতির পিতার সমাধিসৌধে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির সম্পাদক ড.সোলাইমানের শ্রদ্ধাঞ্জলি নিবেদন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১-৩-২০২৪ দুপুর ৩:৫১

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য নীল দল থেকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. মো: সোলাইমান হোসাইন স্যারের নেতৃত্বে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

গত ৩১ জানুয়ারি,২০২৪ সালে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য (নীলদল)থেকে  হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক মো. ফায়েকুজ্জামান মিয়া। এছাড়াও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ ও স্বাধিকারের চেতনায় বিশ্বাসী শিক্ষক পরিষদের সাদ্দাম হোসেন। 

অনানুষ্ঠানিকভাবে নির্বাচিত সাধারণ সম্পাদক ১ ফেব্রুয়ারী,২০২৪ থেকে এই বিশ্ববিদ্যালয়য়ে কর্মরত না থাকায় শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ২ নং ধারা অনুযায়ী সদস্য পদ হারানোর ফলে সাধারণ সম্পাদক পদ শূণ্য ঘোষিত হয়।

২৫ ফেব্রুয়ারী,২০২৪ এ শিক্ষক সমিতির আহুত সাধারণ সভায় শূন্য ঘোষিত সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় এবং উপ-নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। নির্বাচন কমিশন ২৯ ফেব্রুয়ারী,২০২৪  শূন্য ঘোষিত সাধারণ সম্পাদক পদে উপ-নির্বাচনের জন্য তফসিল ঘোষনা করে। 

গত ৪ ও ৫ ই মার্চ ছিল মনোনয়ন পত্র জমা দানের শেষ তারিখ। মোট ৩ জন প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দেন এবং ৬ মার্চ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ২ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করলে উক্ত পদে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষক ঐক্য (নীল দল) এঁর একমাত্র প্রার্থীর প্রার্থীতা বহাল থাকায় বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির গঠনতন্ত্রের ৮ (জ) ধারা মোতাবেক সাধারণ সম্পাদক ড. মো: সোলাইমান হোসাইনকে নির্বাচিত ঘোষনা করা হয়।

শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বলেন, প্রকৃতপক্ষে  সাধারণ সম্পাদক হলো শিক্ষক সমিতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদটি শূন্য থাকাতে শিক্ষক সমিতি দুর্বল হয়ে পড়েছিলো। সমিতি যদি দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে শিক্ষকদের ন্যায্য প্রাপ্যতা থেকে বঞ্চিত হতে হয়। আর শিক্ষকদের ন্যায্য প্রাপ্যতা থেকে যখন তারা বঞ্চিত হয়, তখন সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশ বিনষ্ট হয়। যেটির নেগেটিভ প্রভাব বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষকসহ সকল স্টেকহোল্ডারদের উপর পড়ে। সাধারণ সম্পাদক পদ পূরণ হওয়াতে শিক্ষক সমিতি পূর্ণতা পেল। এখন বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে যেনো শিক্ষা ও গবেষণার সুন্দর পরিবেশ বজায় থাকে এবং বিশ্ববিদ্যালয়টিকে যেনো একটা স্মার্ট বিশ্ববিদ্যালয়ে হিসেবে গড়ে তুলতে পারি, সেই লক্ষ্যে কাজ করে যাওয়ায় হবে শিক্ষক সমিতির মূল উদ্দেশ্য।

উল্লেখ্য  যে, ১ বছর মেয়াদে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী