ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরে যানবাহনে চাঁদাবাজি করার সময় ৬ জন গ্রেপ্তার


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ১:৬

নাটোর জেলার সিংড়া থানা এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৬ জনকে আটক করেছে র‍্যাব। এ সময় চাঁদাবাজির নগদ টাকা ও রশিদ বই জব্দ করা হয়।

১১ মার্চ সোমবার দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত র‍্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল এ অভিযান পরিচালনা করে। র‌্যাব সূত্রে জানা যায়, স্থানীয় রাজনীতিবিদ ও প্রভাবশালীদের নাম ব্যবহার করে কাঁচা সবজি, পণ্য পরিবহনের ট্রাক, বাস ও অন্যান্য পণ্যবাহী গাড়ি থেকে নিয়মিত চাঁদা আদায় করে চক্রটি। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চাঁদা আদায়ের নগদ অর্থ, চাঁদা আদায়ের রশিদ বই ও চক্রের মূলহোতাসহ ৬ সদস্যকে আটক করা হয়।

অভিযানে আটক হয় চাঁদাবাজ চক্রের মূলহোতা শহিদ সওদাগরের ছেলে মো. আরিফুল ইসলাম (৩০), আব্দুল ছামাদের ছেলে মো. হাফিজ(৪০), জামাল উদ্দিনের ছেলে মনসুর রহমান (৩৫), মো. উকিল উদ্দিনের ছেলে মো. বকুল খান (৪৭), ওসমান আলীর ছেলে মো. নজরুল ইসলাম (৪৫) এবং মো. মোজাম্মেল সরদারের ছেলে মো. কুদরত (৩৫)।

চাঁদাবাজ চক্রের আটক ৬ সদস্যের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের কোম্পানি কমান্ডার জাহিদুল ইসলাম।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা