নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টি নিষিদ্ধের প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের মানববন্ধন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টির উপর নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে মানববন্ধন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ।
মঙ্গলবার ( ১২ মার্চ ) দুপুর ১ টা ৪০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা । এসময় মানববন্ধন বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধনে ৪৭ ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী মশিউর সাদ বলেন, একটা ইফতার পার্টি করতে আর কয় হাজার টাকা খরচ হয় । আপনারা বিশ্ববিদ্যালয়ের বাজেটে ২ হাজার টাকার চেয়ার ২২ হাজার টাকায় ক্রয় করেন, এটা নিষিদ্ধ করেন। বিশ্ববিদ্যালয়ে অশ্লীলতা নিষিদ্ধ করুন, মদ নিষিদ্ধ করুন , ইয়াবা নিষিদ্ধ করুন । আপনারা এগুলো না করে ইফতার পার্টি নিষিদ্ধ করছেন । আপনারা এগুলো করে কাদেরকে খুশি করতে চান আমরা জানিনা । তবে একে বারে জানিনা তা নয় । আমরা যেটা জানি তারা মুসলিমদেরকে নাড়া দিয়ে দেখে ইফতার নিষিদ্ধ করলে তারা কথা বলে কিনা । তারা হাজার বছরের মুসলিম সংস্কৃতিকে নিষিদ্ধ করতে চাই । এই ইফতারের মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব তৈরি হয়। ইফতার মাহফিল তারা বন্ধ করে কিন্তু তারা ক্যাম্পাসে ডিজে পার্টি বন্ধ করেনা। আমরা বিশেষভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাতে চাই তারা এ রকম দু:সাহস দেখাই নাই । আশা করি ভবিষ্যতেও দেখাবেনা ।
আন্তর্জাতিক বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, রোজা মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ । তেমনিভাবে সাহরি , ইফতারও মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ । কিন্তু আমাদের অসাম্প্রদায়িক দেশে ইসলাম ধর্মের উপর বারবার আঘাত আসছে । বাইরের প্রেসক্রিপশনে এটা চলতে পারেনা । আমরা জাবিকে ধন্যবাদ জানাই এধরনের কোন পদক্ষেপ নেই নি। এটা অসাম্প্রদায়িক দেশ কিন্তু শুধু মুসলিম দের বেলাই অন্যরকম। তারা আমাদের মাটি চাপা দিবে আমরা ফুল হয়ে ফুটবো।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা