মেয়ের মৃত্যুর খবর শুনে মাও মারা গেলেন
পাবনার আটঘরিয়া উপজেলায় মেয়ের মৃত্যুর খবর শুনে মাও মারা গেছেন। সোমবার রাতে উপজেলার পাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাটেশ্বর গ্রামের আলীম উদ্দিন মোল্লার মেয়ে আমেনা খাতুন (৩৫) ও তার স্ত্রী ইসমত আরা (৫৫)।
নিহতের পারিবারিক সূত্র জানায়, আমেনা খাতুন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। কয়েকদিন আগে তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুন মারা যান। এ খবর শোনার পর তার মা ইসমত আরা স্ট্রোক করেন এবং আশঙ্কাজনক অবস্থায় তাকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সন্ধ্যায় তিনিও মারা যান।
দেবোত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চল জানান, এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা সাধ্যমতো পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাদিউল ইসলাম জানান, মৃতদেহ দু’টি উদ্ধার করে মঙ্গলবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি