খাগড়াছড়িতে এতিমখানার শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ
খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধরের উদ্যোগে ও দিক নির্দেশনায় খাগড়াছড়ির সকল থানার এতিমখানার শিক্ষার্থীদের মাঝে অফিসার ইনচার্জরা ইফতারের আয়োজন করেছেন। মঙ্গলবার (১২ মার্চ) মাহে রমজানের প্রথম ইফতারের দিন এ আয়োজন করা হয়।
এ সময় বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ বলেন, আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন। পুলিশ সুপার মুক্তা ধর এর উদ্যোগে ও দিক নির্দেশনায় আমরা ইফতার বিতরণ করতে যাচ্ছি। আপনারা জানেন, সেবাই পুলিশের ধর্ম, পাশাপাশি পুলিশকে মানবিক পুলিশ এবং জনগণের পুলিশ নিদের্শনা রয়েছে। আমাদের পুলিশ প্রধানসহ রেঞ্জ ডিআইজি পুলিশ সুপারের নিদের্শনায় আমরা জনগণের কাছাকাছি এসে আমাদের সেবাগুলো জনগণের সেবায় পৌঁছে দিতে চাচ্ছি।
এর পাশাপাশি ইফতারের আয়োজন এ ইফতারের আয়োজনের মাধ্যমে আমরা সুবিধাবঞ্চিত এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফুটাতে চাচ্ছি। এরই লক্ষ্যে একটা সাধারণ প্রচেষ্ঠা হচ্ছে আজকের ইফতারের আয়োজন। আমরা বিশ্বাস করি এতিম শিক্ষার্থীদের মুখে হাসি ফুটানোর মাধ্যমে আমাদের যে প্রচেষ্ঠা এটা স্বার্থক হবে। এবং আমরা বিশ্বাস করি যে এই সাধারণ মানুষগুলোর হাসিতেই বাংলাদেশ হাসবে। আমরা আজ ৯ টি থানার এতিম শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করি।
এ ব্যাপারে পুলিশ সুপার বলেন, এই এতিম শিক্ষার্থীরা ও চায় অন্য সব শিক্ষার্থীদের মতো স্বাভাবিক জীবন-যাপন করতে। কিন্তু তারা তা করতে পারে না। তাই এই শিক্ষার্থীদের নিয়ে সকল থানার অফিসার ইনচার্জরা মিলে একসঙ্গে ইফতার করতে এমন উদ্যোগ গ্রহণ করা হয়। কারণ এই শিক্ষার্থীদের বাবা কিংবা মা যদি বেঁচে থাকতো তাহলে আজ তাদেরকে এতিম হতে হতো না।
আমি তাদের সেই পাওয়াটাকে একটু পূরণ করার চেষ্টা করেছি মাত্র। আগামীতেও এই এতিম শিক্ষার্থীদের নিয়ে এই ধরণের কর্মকাণ্ড অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
তবে সরকারের পাশাপাশি আমরা যারা সমাজের বিত্তবানরা রয়েছি তারা সবাই যদি বিভিন্ন উৎসবে সাধ্যমতো সহযোগিতার মনোভাব নিয়ে এই এতিম শিশুদের পাশে দাঁড়াই তাহলে এই শিশুদের যে কোন পরিবার নেই সেটা তারা বুঝতে পারতো না। এছাড়া একটি স্বপ্ন বুকে ধারণ করে তারা বড় হওয়ার অনুপ্রেরণাও পেতো।
এসময় বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, পুলিশ পরিদর্শক (তদন্ত) সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
দুধকুমার সহ কয়েকটি নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত, চরাঞ্চল প্লাবিত
শালিখায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উন্নয়ন সহায়তা উপকরণ বিতরণ
সেবা নিতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হন: নরসিংদীর জেলা প্রশাসক
ঠাকুরগাঁওয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ মামা-ভাগিনা গ্রেফতার
৩৭ বছরের গৌরবময় পুলিশি জীবনের ইতি, রাজকীয় বিদায়ে অবসরে গেলেন এসআই ছবির উদ্দিন শিকদার
বিবাহিত স্ত্রীকে ফুসলায় অন্যত্র বিবাহ অভিযোগে সাতক্ষীরা বিজ্ঞ আমলী আদালতে মামলা
পরিবেশ সুরক্ষায় শরণখোলায় শিক্ষার্থীদের সচেতনতামূলক র্যালি ও বৃক্ষরোপণ
চকরিয়ার গৌরব: ৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হলেন ইয়াসিন আরাফাত
তিস্তার পানি কমলেও কাটেনি অববাহিকার পানির টান, আগামী ৭২ ঘণ্টায় আবারও বাড়ার পূর্বাভাস
হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত
চট্টগ্রাম বারইয়ারহাট পৌরসভার ক্লাস্টার উন্নয়ন কর্মশালা
মোহনগঞ্জে ‘পার্টনার কংগ্রেস-২০০৬’ অনুষ্ঠিত