ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং


মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ photo মাইনুল ইসলাম, বাকেরগঞ্জ
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ১২:২৮

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনের বাজার মনিটরিং বরিশালের  বাকেরগঞ্জ উপজেলায় রমজানের শুরুতেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন।

বুধবার বিকেলে বাকেরগঞ্জ পৌর শহরের বিভিন্ন বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান   এর নেতৃত্বে রমজান উপলক্ষে বিশেষ খাদ্যপণ্য খেজুর, তেল, ডাল, মাছ-মাংসসহ সব ধরনের সবজি ও অন্যান্য নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং  করা হয়। ক্রেতা সাধারণের অভিযোগের প্রেক্ষিতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়। মূলত ব্যবসায়ীদের সচেতন করতেই আজকে বাজার মনিটরিং করা হয়। বাজারে স্বাভাবিক চলাচল এবং ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। নিয়মের ব্যত্যয় ঘটিয়ে যারা অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করবে এবং শৃঙ্খলা পরিপন্থী কাজ করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুর রহমান বলেন রমজানে ইফতারি খোলা বাজারে বিক্রি করলে ঢেকে বিক্রি করতে হবে কোন ধরনের অস্বস্ত কর খাবার বিক্রি করা যাবে না এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাজার মনিটরিং করেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো:সাইফুর রহমান। বাজার যাতে কৃত্রিম কারণে অস্থিতিশীল না হয় সেজন্য আমরা সজাগ আছি।প্রশাসনের পাশাপাশি সরকারি সংস্থাগুলো সক্রিয় আছে। পুরো রমজান মাসজুড়ে বাজার মনিটরিং চলমান থাকবে।

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান এর নেতৃত্বে বাজার মনিটরিং পরিচালনায় সহযোগিতায় বাকেরগঞ্জ  থানার এস আই রিয়াজ হোসেন,এএসআই ফারুক হোসেন,পুলিশের একটি টিম সাথে ছিলেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন