নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কা নিহত ১
নাটোরের বড়াইগ্রামে দাঁড়িয়ে থাকা এক ট্রাকের পেছনে আরেকটি ট্রাক ধাক্কা দেয়। এতে জাহিদ আলী (২৭) নামের এক হেলপার নিহত হয়েছেন। নিহত জাহিদ আলী কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গনিপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে সাতটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
একটি ট্রাকের চালক জুয়েল আলী বলেন, চট্টগ্রাম থেকে খেজুর বোঝাই ট্রাক নিয়ে রাজশাহী যাচ্ছিলাম। আগ্রাণ এলাকায় পৌঁছালে সামনে থাকা আরেকটি ট্রাকের পেছনের চাকা বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায়। আমি নিয়ন্ত্রণ করতে না পারলে ওই ট্রাকের পেছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আমার সহকারী জাহিদ আলী নিহত হন।
বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান বলেন, লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। একটি ট্রাক জব্দ করা হয়েছে। আরেকটি ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড