মহাসড়ক দখল করে গড়ে তোলা বাজার উচ্ছেদ চাঁদা আদায়ের অভিযোগে আটক-৫
পাবনা জেলার বিভিন্ন স্থানে বড় বড় সাপ্তাহিক হাট মহাসড়কের উপর বসায় দূরপাল্লার যানবাহনসহ যাতায়াতের চরমভাবে বিঘ্নিত হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বার বার এ সম্পর্কিত নিউজ করা ছাড়াও আইনশৃঙ্খলার সভায় বিষয়টি নিয়ে আলোচনা হলেও অদৃশ্য কারণে তা নিরসণের কোন রকম পদক্ষেপ নিতে দেখা যায় না। তবে মাঝে মধ্যে র্যাবের অভিযান পরিলক্ষিত হয়। এমনি এক এ অভিযান চালায় র্যাব।
বুধবার(১৩ মার্চ) ছিল পাবনা সদর উপজেলার পাবনা-রাজশাহী মহাসড়ক সংলগ্ন টেবুনিয়ার সাপ্তাহিক হাট। সেখানে মহাসড়ক দখল করে অবৈধভাবে গড়ে তোলা বাজার উচ্ছেদ করেছে র্যাব। এসময় ওই বাজার থেকে চাঁদা তোলার অভিযোগে পাঁচজনকে আটক করা হয় বলে বুধবার গণমাধ্যমকে পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
র্যাব-পাবনা ক্যাম্প সূত্র জানায়, একটি চক্র র্দীঘদিন ধরে পাবনা-রাজশাহী মহাসড়কের পাবনা সদর উপজেলার টেবুনিয়া এলাকায় মহাসড়ক দখল করে অবৈধবাবে বাজার গড়ে তুলে দোকান মালিকদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খানের নেতৃত্বে র্যাবের একটি দল পাবনা সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানাকে সাথে নিয়ে অবৈধভাবে গড়ে তোলা বাজারটি উচ্ছেদ করে। এসময় ওই বাজার থেকে চাঁদা আদায়ের অভিযোগে পাঁচজনকে আটক করে র্যাব।
আটককৃতরা হলো সদর উপজেলার মজিদপুর রানীগ্রামের রতন হোসেন (২২), রামেশ^রপুর গ্রামের আশরাফুল ইসলাম (২৪), টেবুনিয়া স্কুলপাড়ার আব্দুল গণি (২৩), মনোহরপুর এলাকার নাহিদ হাসান (২৬), মজিদপুর মধ্যপাড়ার সরোয়ার হোসেন শাওন (২২)।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি