ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

বশেমুরকৃবিতে মাছ চাষ বিষয়ক কৃষক প্রশিক্ষণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ১৪-৩-২০২৪ বিকাল ৫:২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে "নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনা ও সংরক্ষণ" শীর্ষক দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ গিয়াসউদ্দীন মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ। ভাইস-চ্যান্সেলর তাঁর উদ্বোধনী বক্তৃতায় বলেন, বর্তমান সময় নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনা অতি গুরুত্বপূর্ণ বিষয়। এ বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদ নিরাপদ মাছ চাষ ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিষয়ে কৃষক ও খামারিদের নিয়মিত বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করে থাকে। তিনি আরো বলেন, ছোট বড় সকল মাছ চাষিদের এ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞকগণের পরামর্শ নিয়ে মাছ চাষ ও সংরক্ষণের সকল ধরনের সেবা গ্রহণ করতে পারেন। এছাড়াও মোবাইল অ্যাপ্স এর মাধ্যমে কৃষকগণ ঘরে বসেই তাদের কাক্সিক্ষত সেবা গ্রহণ করতে পারেন। বিশ্ববিদ্যালয়ের পরিচালক (বহিরাঙ্গন কার্যক্রম) প্রফেসর ড. ইমরুল কায়েসের সভাপতিত্বে অনুষ্ঠিত কৃষক প্রশিক্ষণে পুকুর প্রস্তুত ও পোনা মজুদ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. দীনেশ চন্দ্র সাহা, জেনেটিক্স এন্ড ফিশ ব্রিডিং বিভাগের সহযোগী প্রফেসর ড. মোহাম্মদ শফিকুল আলম ও ফিশারিজ বায়োলজি এন্ড একোয়াটিক এনভায়রনমেন্ট বিভাগের প্রফেসর ড. মোঃ শাখাওয়াত হোসেন। প্রশিক্ষণ শেষে মাছ চাষীদের নিয়ে একটি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয় যেখানে কৃষকদের মাছ চাষ ও সংরক্ষণ বিষয়ে হাতে কলমে শেখানো হয়। গাজীপুরের কাউলতিয়া, কাপাসিয়া ও মার্তা (শ্রীপুর) গ্রাম হতে আগত ৪০ জন খামারী এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। পরে বহিরাঙ্গন কার্যক্রম কর্তৃক ২০২১-২২ অর্থ বছরের বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত