গাজীপুরে দুই কাভার্ড ভ্যান ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর ভোগরা বাইপাস উড়ালসড়কের দক্ষিণ পাশে দুই কাভাডভ্যান ও প্রাইভেট কারের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ি পাশের মার্কেটে ঢুকে যায়। পরে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে কাভার্ভ্যানের চালককে উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে৷ গুরুতর আহত ওই চালককে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তার নাম পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভোগরা বাইপাস ফ্লাইওভার উপর দিয়ে শ্রীপুর থেকে একটি কাভার্ডভ্যান আসছিল। অপরদিকে ফ্লাইওভারের নিজ দিয়ে একটি মেট্রোসেম সিমেন্টবাহী ট্রাক উল্টোপথে এসে ইউট্রান করছিল। এসময় ওই কাভার্ডভ্যান ও সিমেন্টের ট্রাকের সংঘর্ষ হয়। পাশে চলন্ত একটি ব্যক্তিগত গাড়ির সঙ্গেও ধাক্কা লেগে ক্ষতিগ্রস্ত হয়। এসময় ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়৷ তবে কাভার্ডভ্যানের চালক গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। একসময় ব্যক্তিগত গাড়ির দু'জন আহত হয়৷
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ্ বলেন, সংঘর্ষে একজন আহত হয়েছে, তাকে হাসপাতালে নেয়া হয়েছে। অন্য গাড়ির চালক পালিয়ে গেছে৷ গাড়িগুলো জব্দ করা হয়েছে। ভোগরা বাইপাস ফায়ার সার্ভিস কর্মকর্তা রুহুল আমিন বলেন, সকালে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষ হয়। পরে আমরা খবর পেয়ে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন