ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পটুয়াখালীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ


সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী photo সাঈদ ইব্রাহিম,পটুয়াখালী
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৪:৫০
‘জাতীয় শোক দিবসে বৃক্ষরোপণ করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা সবুজ গড়ি’ এই স্লোগান নিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১৬ আগস্ট) বিকেলে পটুয়াখালী সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন প্রধান অতিথি পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. নুরুল আমিন।
 
এ সময় উপস্থিত ছিলেন- উপাধ্যক্ষ প্রফেসর শাহ আলমগীর, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান মতিউর রহমান, শিক্ষক পরিষদের সচিব গাজী জাফর ইকবাল, বনবিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা প্রণব কুমার মিত্র, সহকারী রেঞ্জ কর্মকর্তা মোজাম্মেল হক ভূঁইয়া, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার সহ-সভাপতি মোঃ শাহআলম, শ্রীমান চন্দ্র গোমস্ত, শেখ আমিনুল ইসলাম, সাধারন সম্পাদক ফণি ভূষণ রায়, যুগ্ম সম্পাদক মো. জহির উদ্দিন, মো. সাইফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মো. সালেছ মিয়া, মহিলা বিষয়ক সম্পাদিকা রীনা বেগম, ক্রীড়া সম্পাদক আ. গনি প্রমুখ।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস স্মরণে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ এবং ঔষধী গাছের চারা বিতরণ করা হয়।

এমএসএম / জামান

চুক্তি বাতিলের দাবি: সোমবার গণ অনশনে যাচ্ছেন বন্দর শ্রমিকেরা

বর্ণাঢ্য আয়োজনে বাবুগঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল: চাঁদপুরে ভূমি অফিসের কর্মচারি বরখাস্ত

বর্নাঢ্য আয়োজনে উজিরপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

সরিষাবাড়িতে জাতীয় কণ্যা শিশু দিবসে র ্যালি ও আলচনা সভা

মতলব উত্তরে ১৫ সার ডিলারের নিয়োগ নিয়ে বিতর্ক

রায়গঞ্জে ‘ভূঞাগাতী ইউনিয়ন’ গঠনের প্রস্তাব, অনুষ্ঠিত হলো গণশুনানি

বরিশালের চৌমাথা এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

হাটিকুমরুল মহাসড়ক গিলে খাচ্ছে নিষিদ্ধ থ্রি-হুইলার: নেই মামলা, জিপি নামে চলছে চাঁদাবাজি

কুষ্টিয়ার দৌলতপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গ্রেপ্তার ১

চাঁপাইনবাবগঞ্জে ভূমি সেবার মানোন্নয়নে অবহিতকরণ সভা ও গণশুনানি

শাহরাস্তিতে মাদক সেবনের দায়ে যুবকের দুই মাসের কারাদণ্ড

বিলাইছড়িতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত