১৩ বছর পর কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা বিএনপির দীর্ঘ ১৩ বছর পর নেতৃত্ব পরিবর্তন আসছে। রোববার (১৫ আগস্ট) দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদ খানের স্বাক্ষরিত এ কমিটিতে এসএম মামুন মিয়ারকে আহ্বায়ক ও হাজী মো. ওসমানকে সদস্য সচিব করে ৫১ জনের কমিটি অনুমোদন দেয়। দীর্ঘ ১৩ বছর পর বিএনপির নতুন নেতৃত্ব আসছে বলে নতুন দায়িত্বপ্রাপ্তরা জানান। কর্ণফুলীতে বিএনপির নতুন কমিটি হওয়ায় তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উৎসাহ এবং চাঙ্গাভাব দেখা দিয়েছে।
রোববার দক্ষিণ জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের সভাপতিত্বে ও সদস্য সচিব মোস্তাক খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সহ-সভাপতি এডভোকেট ফোরকান, সাবেক সাংগঠনিক সম্পাদক এসএম মামুন মিয়া, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা এইচ এম হারুনুর রশিদ, এড.ওসমান, গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল, আবু তৈয়ব কন্ট্রাক্টর, আবদুল গফুর, মোহাম্মদ হোসেন বাবুল, ইদ্রিস হায়দার নয়ন, আবু তাহের, আবদুল কাদের, মো. সালেহ জহুর, শেখ আহমেদ মেম্বার, মোহাম্মদ আলী দানু, মো. সোলোয়মান, মাঈনু উদ্দিন টিপু, এসএম ফারুখ হোসেন, মো. আলমগীর, নুরুল হক, সাজু মেম্বার, মো. হাসান, মনির উদ্দিন মুন্সি, মো. সেলিম, জিএম জসিম উদ্দিন, শামীমা আক্তার, মো. নুরুল ইসলাম, মো. ফারুখ, মো. দিদার, মো. সালা উদ্দিন, মো. ওয়াসিম, আবদু রহমান, শেখ আহমদ শাকিল, মো. ফারুক, মো. আলী আকবর, মামুনুর রশিদ মামুন, জসিম উদ্দিন জুয়েল প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে আলহাজ এসএম মামুন মিয়াকে আহবায়ক, গিয়াস ফারুকী ফয়সালকে সিনিয়র যুগ্ম আহবায়ক, হাজী মো. ওসমান কে সদস্য সচিব করে ৫১ জনের কমিটি ঘোষণা করা হয়। এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্বপ্রাপ্ত হাজী মোহাম্মদ ওসমান বলেন, কর্ণফুলীতে দীর্ঘ ১৩ বছর পর নেতৃত্বর পরিবর্তন আসছে। সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন বলে জানান।
এমএসএম / জামান
কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন
অনিবন্ধিত পোর্টালের অপসাংবাদিকতা ও চাঁদাবাজির অভিযোগ
রাজউকের অভিযানের পরও নারিন্দায় নকশাবহির্ভূত নির্মাণ
কুমিল্লা সাংবাদিক ফোরামের বর্ণিল হেমন্ত সন্ধ্যা: গান, কবিতা ও পিঠাপুলির মেলবন্ধন
মিরসরাইয়ে চোরাচালানের সময় দুটো ট্রাক সহ ৩০১ বস্তা ইউরিয়া সার আটক
লাকসামে মজলিশপুর ধর্মাংকুর বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত
ধামইরহাটে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত
রাজস্থলীতে এইচএসসিতে দুই সরকারি কলেজের চরম বিপর্যয়: পাসের হার ২৭ ও ২৬ শতাংশ, নেই কোনো জিপিএ-৫
কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, ১৫ প্রতিষ্ঠানে শূন্য পাস
গাজীপুরে সাংবাদিক রিপনের ওপর হামলা ও অপহরণের প্রতিবাদে টঙ্গীতে মানববন্ধন
বাকেরগঞ্জে জামায়াত ছেড়ে শতাধিক নেতাকর্মী নিয়ে ইসলামী আন্দোলনে শাহিন শিকদারের যোগদান
রাজশাহীর বাঘায় আলোচিত রুমিয়া বেগম হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেপ্তার