ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভুয়া নিউজ সালমাকে পাঠাল লন্ডন, করাল বিয়ে!


ফরমান শেখ,  ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি photo ফরমান শেখ, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৪:৫৭
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই বিড়ম্বনার শিকার হতে হয় তারকাদের। এবার তেমন এক বিব্রতকর ঘটনার সাক্ষী হলেন ‘ক্লোজআপ ওয়ান : তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ বিজয়ী মৌসুমী আক্তার সালমা। ২০১৮ সালের ৩১ ডিসেম্বর আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সালমা। পরের বছরের সেপ্টেম্বরে তাদের ঘরে আসে কন্যাসন্তান সাফিয়া নূর। বর্তমানে গান-সংসার নিয়ে সুখেই আছেন এই গায়িকা। 
 
কিন্তু সম্প্রতি সালমার ঘর-সংসার নিয়ে একাধিক ভুয়া খবর প্রকাশিত হয়েছে বলে ১৬ আগস্ট (সোমবার) নিজের ফেসবুকে তেমন দুটি ভুয়া খবর তুলে ধরেন এই গায়িকা। তার একটির শিরোনাম ‘আবারও বিয়ে করতে যাচ্ছি : সালমা’, আরেকটির শিরোনাম ‘স্বামীর সঙ্গে বুধবার লন্ডন যাচ্ছেন সালমা’। আর এই দুটি খবরে বেশ চটেছেন সালমা। ফেসবুক পোস্টের ক্যাপশনে সেই ক্ষোভের কথাই তুলে ধরেন ‘বানিয়া বন্ধু’।
 
সালমা লেখেন, ‘এদের কি করতে মন চায় বলেন তো। এই ধরনের নিউজ করার মানে কী? ভাই তোদের মা-বোন নাই? একজন লন্ডন পাঠিয়ে দিলো, আরেকজন বিয়ে।’ সালমা আরও লেখেন, ‘ট্রেন্ডিং নিউজ-এক বাপের সন্তান হলে এগুলা বন্ধ করেন? না হলে অন্যকে পচাতে গিয়ে দেখবেন নিজে আর নিজের পরিবার পচে গেছেন। অভিশাপ তোদের জন্য, টাকা তোরা কবরে নিয়ে যাবি শয়তানের দল।’
 
ভুয়া নিউজ প্রচারের বিষয়ে কণ্ঠশিল্পী সালমা  বলেন, এ সংবাদটা চার বছরের আগের। Trending News, স্বদেশ নিউজ ডটকম, নিউজ চাই ডটকম, নিউজ লাইভ২৪ ডটকম সহ বেশ কয়েকটি ভুইফোর/অনিবন্ধিত অনলাইন পোর্টাল এ ধরণের ভুয়া নিউজ নতুন করে তাদের পেইজে শেয়ার করেছেন। যা সম্পূন্ন ভুয়া। এসব ভুয়া নিউজের মাধ্যমে গুজব ছড়িয়ে তারা শিল্পী সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন।
 
অপপ্রচার ও ভুয়া নিউজ শেয়ার এবং নিউজ পোর্টালের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিবেন না এমন প্রশ্নের জবাবে সালমা বলেন- নিউজটা ভুয়া। তারা ভুয়াকে প্রচার করছেন। সত্য মিথা যাচাই-বাছাই করেনি। পুরনো সব নিউজ দিয়ে ষড়যন্ত্র করানো হচ্ছে। তাই আমি ব্যক্তিগতভাবে এদের বিরুদ্ধে আইসিটি অ্যাক্ট আইনে মানহানিকর মামলা করার প্রস্তুতি নিচ্ছি, এ নিয়ে আইনজীবীর সাথে পরামর্শ ও কথা হচ্ছে।
 
ক্লোজআপ ওয়ান খ্যাত কণ্ঠশিল্পী সালমা বলেন, করোনাকাল চলছে। আপাতত স্বামী সন্তান নিয়ে নিজ বাসায় অবস্থান করছি। আরও বলেন- চলচিত্র ও সংগীত সমাজে শিল্পীদের নিয়ে গুজব ছড়ানো হয়, শিল্পীদের ছোট করে দেখা হয়, অনেক সময় পদে পদে লাঞ্চিত ও অপমচন করা হয়। এভাবে শিল্পীরা কি বাঁচতে পারে, বলেন। নিজের দুঃখ-ক্ষোভ ও সকলের কাছে অনুরোধ করে বলেন- অনেক নিউজ পোর্টাল রয়েছে যারা বিরুপমূলক সংবাদ পরিবেশন করে থাকেন। দয়া করে এমন বিভ্রান্তিমূলক সংবাদ প্রচার করবেন না।
 
উল্লেখ্য, কুষ্টিয়ার মেয়ে মৌসুমী আক্তার সালমা ২০১১ সালে শিবলী সাদিককে প্রথম বিয়ে করেন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান স্নেহা। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বর তাদের বিবাহবিচ্ছেদ হয়। এর দুই বছর পর সানাউল্লাহ নূরে সাগরকে বিয়ে করেন সালমা।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার