ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১৫-৩-২০২৪ বিকাল ৬:৯

লোহাগড়ার শিয়রবর গ্রামের ইসমাইল হোসেন জাহিদ মোল্যার দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে শিয়রবর ইট ভাটা এলাকায় ভুক্তভোগী পরিবার ও ইউনিয়নের শতাধিক নারী পুরুষসহ বিভিন্ন পেশার লোকজন মানববন্ধনে অংশ গ্রহন করে।

মানববন্ধনে  বক্তব্য রাখেন,ভুক্তভোগী ও শালনগর ইউনিয়ন ওয়ার্ড  আওয়ামী লীগের সভাপতি  ইকলাস মোল্যা, রোবায়েত মোল্যা,খন্দকার রেজওয়ান আলী মিঠু,আক্কাজ মিয়া, ইট ভাটার  ম্যানেজার  ছিরু মোল্যা, তিতাস সিকদার,রবিউল মোল্যাসহ প্রমুখ। বক্তারা অভিযোগ করে বলেন, ইসমাইল হোসেন ওরফে জাহিদএকজন প্রতারক । এলাকার লোকজনের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাধন নিয়ে ইট কাটে। ওই সব লোকজন ইট চাইলে আজ না কাল করে ঘুরাতে থাকে। লিজ নেওয়া জমির মালিক, ভাটার ম্যানেজার,জ্বালানী সরবরাহকারীদের টাকা না দিয়ে ঘুরাতে থাকে। এ নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিরা শালিশ বৈঠক করতে গেলে তাদেরকে মিথ্যা মামলার আসামী করা হয়। 

ইট ভাটার মালিক ইসমাইল হোসেন জাহিদ বাদী হয়ে শিয়েরবর গ্রামের  মাতুব্বর ইকলাস মোল্যাসহ ১১ জনের নামে লোহাগড়া থানায় ৪ লক্ষ ইট চুরি এবং ৩০ লক্ষ টাকা চাঁদার কথা উল্লেক করে একটি মিথ্যা মামলা দায়ের করেন ( মামলা নং-১০ তারিখ ১১/০৩/২৪ ইং।)ইট ভাটার  ম্যানেজার  ছিরু মোল্যা,রবিউল ইসলাম বলেন ,ইট ভাটা থেকে আজ পষর্ন্ত কোন ইট চুরি হয়নি । ইসমাইল হোসেন ওরফে জাহিদ একজন প্রতারক।তিনি মানুষের পাওনা টাকা না দিয়ে ১১জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী  করছেন।  এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন রায় জানান, মামলাটি সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।  

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ