ঢাকা সোমবার, ৮ জুন, ২০২৬

পটিয়ায় ৫ লক্ষ টাকার বিনিময়ে অবৈধভাবে নামজারীর অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-৩-২০২৪ বিকাল ৫:০

চট্টগ্রামের পটিয়ায় সহকারী কমিশনার(ভূমি)র বিরুদ্ধে জায়গার শ্রেণি পরিবর্তন করে বিট্রিশ আমলের একটি দলিল ৫ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে অবৈধভাবে নামজারীর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা সহকারী কমিশনারকে বদলী করা হয়েছে। তবে ঘটনার মূল নায়ক জড়িত তিন অফিস সহকারী। তারা তিনজন মিলে এসিল্যান্ডের আইডি ও পার্সওয়ার্ড, বিভিন্ন পটিয়া সদর ও  ইউনিয়ন ভূমি অফিসের উপ সহকারী কর্মকর্তাদের আইডি ও পার্সওয়ার্ড অবৈধভাবে নিয়ন্ত্রনে নেয়ার অভিযোগ উঠেছে।

তারা এভাবে এসিল্যান্ডের আইডি ও পার্সওয়ার্ড ও উপজেলার বিভিন্ন অফিসের কর্মকর্তাদের আইডি ও পার্সওয়ার্ড নিয়ন্ত্রে নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপকর্ম করে আসছে বলে সূত্রে জানায় উপজেলা ভূমি অফিস সূত্রে জানায়, উপজেলা ভূমি অফিসের সহকারী হামিদুর রহমান, অফিস সহকারী পাভেল মুহুরী, অফিস সহকারী সুদীপ্ত দাশ রানা, পটিয়া ভুূমি অফিসে নিয়োগ পাওয়ার পর থেকে বিভিন্ন অনিয়মের সাথে জড়িত পড়ে। তারা তিনজন মিলে এসিল্যান্ডের গোপন আইডি ও পাসওয়ার্ড, উপজেলার সদর এবং বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের গোপন আইডি আইডি ও পার্সওয়ার্ড কৌশলে তাদের নিয়ন্ত্রনে নেয়। আদালতের নির্দেশ ছাড়া কিছু কিছু দলিলের নামজারী আইনগত বাঁধা থাকলেও ১৯৩৮ সালের দলিল এবং ১৯৫৭ এবং ১৯৬৯ সালের তিনটি দলিলের নামজারী ক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ উঠেছে।

অবৈধভাবে নামজারীর ঘটনায় পটিয়া ভূমি অফিসে তোলপাড় সৃষ্টি হয়েছে। অফিস সহকারী হামিদুর রহমান নিজকে সরকারি বড় এক কর্মকর্তার ভাই পরিচয়ে বিভিন্ন অপকর্ম করে এসিল্যান্ডের গাড়ি ব্যবহার করে নিজের ব্যক্তিগত কাজে এবং বিভিন্ন জায়গা থেকে আর্থিক লেনদেন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গত ১৪ মার্চ পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজকে বদলী করা হয়েছে।

বদলী করে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। পটিয়া ভূমি অফিসে এ তিজন অফিস সহকারী নিয়োগ হওয়ার পর থেকে বিভিন্ন অনিময় দুর্নীতি সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ কমতি নেই তাদের বিরুদ্ধে।  অভিযোগের বিষয়ে জানতে চাইলে পটিয়া ভূমি অফিসের অফিস সহকারী পাভেল মহুরী ঘটনাটি প্রথমে অস্বীকার করলেও পরে কাগজ পত্র দেখলে জানাতে পারবে জানান, বিভিন্ন অফিসের গোপন আইডি ও পার্সওয়ার্ড নিয়ন্ত্রে নিয়ে টাকার বিনিময়ে অবৈধভাবে ডকুমেন্ট নিজের মত করে আপলোড দেয়ার প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোন উত্তর দিতে পারেনি।  এ পটিয়া ভূমি অফিসের সহকারী হামিদুর রহমান বলেন, অনেক সময় কাগজ পত্র ঠিক থাকলে যে সালের হউক না কেন নামজারি করা সম্ভব, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের গোপন আইডি ও পাসওয়ার্ড এসিল্যান্ড স্যারের নিয়ন্ত্রে থাকে সেখানে অন্য কারে প্রবেশের সুযোগ নেই, কেউ যদি এ ধরণের অভিযোগ করে থাকেন না জেনে মিথ্যা বলতেছে। আমরা কোন পাসওয়ার্ড বা গোপন আইডিতে ঢুকার প্রশ্নই আসে না এবং সুযোগ নেই। 

এ বিষয়ে পটিয়া উপজেলার বদলীকৃত সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আফরোজ বলেন, নামজারীর কাগজ পত্র ফাইনাল হওয়ার আগে আরও কয়েকটি টেবিল পার হয়ে আমার টেবিলে আসে, নিচ থেকে যদি হয়ে আসে সেখানে আমার কিছু করার থাকে না, যদি শুরু থেকে অনিয়ম হয়ে থাকে উপরে এসে ঠিক করা কঠিন হয়ে যায়। আমার কাছে কোন কাগজ নিয়ে কেউ অভিযোগ দিলে সাথে সাথে সেটা বাতিল করছি, উভয় পক্ষের অভিযোগ শুনেছি যুক্তিযুক্ত এবং কাগজ পত্র দেখে শুনে কাজ করার চেষ্টা করছি । যদিও ভুল হয়ে থাকে সেটা পরবর্তীতে সংশোধন করার সুযোগ আছে বলে তিনি দাবি করেন।

 

এমএসএম / এমএসএম

গাজীপুরে ৫২ বোতল বিদেশি মদসহ ৩ জন গ্রেফতার

হবিরবাড়ীর নির্বাচনী মাঠে আলোচনার শীর্ষে যুবনেতা জিয়াউর রহমান জিয়া

শালিখায় মা ও শিশু পুষ্টি ও স্বাস্থ্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে ২ দিন ব্যাপি প্রশিক্ষণের উদ্বোধন

পটুয়াখালীর রাঙ্গাবালীতে খালি ঘরে ঝুলছিল ১৬ বছরের কিশোরের মরদেহ

অভয়নগরে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত

পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

আদমদীঘিতে ওয়ারেন্টমুলে দুইজন গ্রেপ্তার

মানবিক কাজ আর জনসম্পৃক্ততায় আলোচনার কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারিবা চৌধুরী লেমি

শ্রীমঙ্গলে পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল,গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট

বরগুনায় মাথাবিহীন, ব্যবসায়ীর লাশ উদ্ধার

পূর্বধলা থানার বিশেষ অভিযানে ৪৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার

মাদক ও তামাকের বিরুদ্ধে বোয়ালমারীতে বসছে ব্যাতিক্রমী ফুটবলের আসর