চট্টগ্রামে মসজিদের জমি বিরোধে একজনকে কুপিয়ে জখম
চট্টগ্রামের ফটিকছড়িতে পরান চৌধুরী জামে মসজিদের জমি নিয়ে বিরোধের জের ধরে আজম খান (৫৫) নামের একজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভা ৫নং ওয়ার্ডস্থ পরাণ চৌধুরী বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত আজম খানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন,তার অবস্থা আশঙ্কাজনক।
আজম খান ফটিকছড়ি পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ মোঃ ইসলামের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে তারাবির নামাজ শেষে আজম খান বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় স্থানীয় নূরুল আজম, রুবেল ও মোস্তাফা আহমদের নেতৃত্বে ৫/৬ জন তাঁর উপর হামলা করে। এসময় তাদের হাতে রাম দা, ছুরি, লাঠি ও লোহার রড় ছিল। তাদের হামলায় আজম খানের মাথা ফেটে যায়। স্থানীয় মুসল্লিরা এগিয়ে এসে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নাজিরহাট মেডিকেলে ভর্তি করায়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরুল আলম আশেক চিকিৎসকদের উদ্বৃত্তি দিয়ে জানান, আজম খান মাথা ফেটে গেছে। বেশ কয়েকটি সেলাই করা হয়েছে। তাঁর অবস্থা শঙ্কামুক্ত নয়।
আজম খানের ভাই মোহাম্মদ সেলিম জানান, দীর্ঘ দিন ধরে বাড়ীর মসজিদের জায়গা নিয়ে নুরুল আজমের সাথে মসজিদের মুসল্লিদের বিরোধ চলে আসছিল। নুরুল আজম মসজিদের ৯ শতক জায়গা দখল করে আসছে। মসজিদ কমিটি ও স্থানীয়রা জায়গাগুলো ফেরত দেওয়ার জন্য নুরুল আজমকে অনুরোধ করলেও সে জায়গাগুলো মসজিদকে বুঝিয়ে দিচ্ছে না। আমার ভাই মসজিদের জায়গা উদ্ধারের পক্ষে থাকাই ক্ষিপ্ত ছিলেন নুরুল আজম, রুবেল ও তাদের সাঙ্গপাঙ্গরা। শুক্রবার রাতে নামাজ পড়ে মসজিদ থেকে বের হলে তারা আমার ভাইয়ের উপর হামলা করে। এতে তিনি মারাত্মভাবে আহত হন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আজম খান এ প্রতিবেদককে বলেন, মসজিদের জায়গা অবৈধভাবে দখলকারীরা আমার উপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে। মসজিদের মুসল্লিরা এগিয়ে না আসলে আমাকে খুন করে ফেলতো। তিনি এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে নূরুল আজম ব্যস্ত আছেন বলে জানিয়েছে পরে ফোন করবেন বলে জানান। পরে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।
এদিকে ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার মোহাম্মদ নাজমুলের.সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এব্যপারে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied