লোহাগড়ায় বসত বাড়ী দখল নিতে বৃদ্ধা নারীকে মারপিটসহ ঘরবাড়ি ভাংচুর
নড়াইলের লোহাগড়ায় প্রায় ৩৬ বছর পর জমি দখলে নিতে এক বৃদ্ধা নারীকে মারপিটসহ বৃদ্ধার বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। আহত ওই বৃদ্ধাকে লোহাগড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার(১৭ মার্চ) সকাল ৯টার দিকে মল্লিকপুর ইউনিয়নের মঙ্গলহাটা গ্রামে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।
মারপিটের শিকার ওই বৃদ্ধা নারী হলেন মঙ্গলহাটা গ্রামের মৃত মোশারেফ মোল্যার (বাগানের) স্ত্রী জাবেদা বেগম চুন্ঠি(৫৫)। বৃদ্ধা ওই নারী অভিযোগে জানান, আমার স্বামী প্রায় ৩৬ বছর আগে মঙ্গলহাটা গ্রামের, মৃত আতিয়ার রহমানের ছেলে মাহাবুর রহমানের কাছ থেকে ১৯ শতক জমি ক্রয় করেন। মৌজা ৮৫নং মঙ্গলহাটা, আর,এস খতিয়ান নং- ৭২৯, দাগ নং ২১৩৯।জমি ক্রয়ের পর সেখানে বসতবাড়ি নির্মাণ করে আমরা এখনো বসবাস করছি। আর্থিক অস্বচ্ছলতার কারনে আমরা এখনো ওই জমি রেজিষ্ট্র করে নিতে পারিনি। এই সুযোগে মাহাবুর রহমান নতুন করে আমাদের কাছে ১ লাখ টাকা দাবি করেছে। দাবিকৃত টাকা না দিলে ওই জমি আমাদের নামে রেজিস্ট্রি করে দেবেনা বলে হুমকিও দিয়েছে কয়েক দফায়। বিষয়টি আমরা গ্রামবাসীসহ স্থানীয় ইউপি চেয়ারম্যান ও প্রশাসনকে অবহিত করলেও কোন সুরাহা হয়নি। বরং মাহাবুর রহমান ও তার স্ত্রী বিথি বেগম ওই জমি থেকে আমাদের ঘরবাড়ি ভেঙ্গে নিয়ে যেতে হুমকি দিয়েছে কয়েকবার। আমরা ঘরবাড়ি সরিয়ে নিতে রাজি না হওয়ায় রবিবার(১৭ মার্চ) সকালে মাহাবুর রহমানের স্ত্রী বিথি বেগম আমার বাড়ি ভাংচুর শুরু করে। আমি বাধা দেয়ায় আমাকে লাঠি দিয়ে মারপিট করেছে।
ওই বৃদ্ধা নারীর ছেলের বৌ পলি বেগম অভিযোগে বলেন, প্রায় ৩৬ বছর ওই জমিতে শাশুড়ী বসবাস করছেন। আর্থিক অনটন থাকায় ক্রয়কৃত জমি রেজিস্ট্রি করে নিতে পারি নাই। এই সুযোগে মাহাবুর অতিরিক্ত টাকা দাবি করেছে। টাকা দিতে না পারায় বাড়ি ভাংচুরসহ আমার শাশুড়ীকে মারপিট করেছে। তারা গ্রামের কাউকেই মানেনা। শালিসে ডাকলে হাজির হয় না। আমরা ওই জমির ইউনিয়ন বোর্ড অফিসে হোল্ডিং ট্যাক্স দেই। আমাদের নামে বৈদ্যুতিক মিটার আছে। মাহাবুর ও তার স্ত্রী ৩৬ বছর পর আমাদের ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক আমাদের উচ্ছেদের চেষ্টা করছে। ৩৬ বছর পর আমাদের ক্রয়কৃত জমি থেকে জোরপূর্বক আমাদের উচ্ছেদের চেষ্টা করছে।
অভিযুক্ত মাহাবুরের স্ত্রী বিথি বেগম মারপিট ও ভাংচুরের ঘটনা অস্বীকার করেছেন। লোহাগড়া থানারএ,এস,আই মিকাইল হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, এ বিষয়টি নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। অভিযুক্ত মাহাবুর শালিস-বৈঠকে কোথাও হাজির হয় না। যে কারনে সমাধান হচ্ছে না। শুনেছি মাহাবুর এ ঘটনায় আদালতে মামলা করেছে। বৃদ্ধাকে মারপিট ও বাড়িঘর ভাংচুরের ঘটনায় ক্ষতিগ্রস্থদের আইনগত ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছি।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন