দামুড়হুদায় জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৯টার সময় দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
এর আগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু মুরালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু ও উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা। এরপরে একে একে মুক্তিযোদ্ধা সংসদ, দামুড়হুদা মডেল থানা, দর্শনা থানা, দামুড়হুদা প্রেসক্লাব, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ, সদর ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্র লীগ সহ রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলী মুনছুর বাবু।এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সজল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দিন, উপজেলা কৃষি অফিসার শারমিন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হেলেনা আক্তার নিপা, দামুড়হুদা মডেল থানার ওসি তদন্ত মাহবুবুর রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি বিপ্লব কুমার, উপজেলা সমাজসেবা অফিসার তোফাজ্জল হক, আব্দুল ওদুদ শাহ্ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে জাহান, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী প্রমূখ।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা মডেল মসজিদের পেশ ঈমান হাফেজ মাঃ মোঃ মামুনুর রশীদ।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত