ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর জন্মদিনে কর্ণফুলীতে তৃণমূল আ.লীগের দোয়া মাহফিল


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৮-৩-২০২৪ দুপুর ২:৫৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মদিন উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা তৃণমূল আওয়ামী লীগের উদ্যোগে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭মার্চ) বিকেলে উপজেলার কর্ণফুলী গার্ডেনের পাশে একটি খোলা মাঠে কেক কেটে দোয়া মাহফিল সম্পন্ন করা হয়। এতে কর্ণফুলী উপজেলা তৃণমূল আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। 

উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমতিয়াজ উদ্দিনের সঞ্চালনায় ও চরলক্ষ্য ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার ইসলাম আহমদ।
এতে প্রধান বক্তা ছিলেন শিকলবাহা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। জুলধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নূরুল হক, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি, এস এম সালেহ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মাইজভান্ডারি, মৌলানা ইউনুস অহিদী সহ কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, কৃষক লীগের নেতা কর্মীরা।
এসময় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করেন মৌলানা মুফতি জাকির আলম আল কাদেরী। মোনাজাতে দেশ এবং জাতির কল্যাণ ও অগ্রগতি কামনা করা হয়। শেষে জাতির জনকের জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রীর গৃহীত কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ