জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির আগস্ট মাসের সভা সোমবার (১৬ আগস্ট) সকালে জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনলাইনে অনুষ্ঠিত হয়।
সভায় জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আকমল হোসেন জানান, ২০২১-২২ অর্থবছরে জেলার সকল ইউনিয়নে ২৬টি ওয়াটার পয়েন্ট ও প্রতি উপজেলায় ১৮টি ওয়াটার রিজার্ভার স্থাপন করা হবে। এছাড়া কয়রা, পাইকগাছা ও দাকোপ উপজেলার জন্য রেইন ওয়াটার হার্ভেস্টিং প্রকল্প অনুমোদন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. হাফিজুর রহমান বলেন, বিগত জুন মাসের বৃষ্টিতে জেলার ৯৩১ হেক্টর জমির বীজতলা পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের আর্থিক ক্ষতির পরিমাণ ৯ কোটি টাকার বেশি। এ সময় তিনি বেঁড়িবাধের স্লুইসগেট পরিচালনায় কৃষি দপ্তরকে সংযুক্ত করার অনুরোধ জানান।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক খান মোতাহার হোসেন বলেন, খুলনার কয়রা ও দীঘলিয়া উপজেলায় সমাজসেবা দপ্তরের মাধ্যমে বাস্তবায়নাধীন কর্মসূচিতে ভাতা পাওয়ার উপযুক্ত শতভাগ মানুষ ভাতার আওতায় এসেছে। চলমান অর্থবছরের মধ্যে খুলনার অবশিষ্ট উপজেলাসমূহে এটি বাস্তবায়ন করা হবে। ভাতা পাওয়ার জন্য উপযুক্ত ব্যক্তিদের অনলাইনে আবেদন করতে হবে।
জেলা প্রশাসক খুলনার কয়রা উপজেলার দুটি স্থানে ভেঙে যাওয়া বাঁধ মেরামতের কাজ তদারকির জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। জেলার সকল দপ্তরের কার্যক্রম গতিশীল ও সমন্বিতভাবে পরিচালনার জন্য দপ্তর প্রধানদের অনুরোধ জানান। তিনি বলেন, খুলনায় করোনা সংক্রমণের হার আগের তুলনায় কমেছে। তা সত্ত্বেও স্বাস্থ্যবিধি পালনের জন্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম চলমান রাখতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইউসুপ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সরকারি কর্মকর্তা ও কমিটির সদস্যরা অনলাইনে যুক্ত ছিলেন।
এমএসএম / জামান
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড