চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পটিয়ায় ৮ কোটি টাকার জায়গা উদ্ধার
চট্টগ্রামের পটিয়ার শান্তিরহাট এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দখলদারদের দখলে থাকা খিলা শ্রেনীর ৩৯ শতক জমি দখলমুক্ত করল পটিয়া উপজেলা প্রশাসন, জমিটির অবস্থান চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন শান্তিররহাট এর ব্যস্থতম এলাকায়, যার বাজারমূল্য প্রায় ৭,৮০,০০,০০০(সাত কোটি আশি লক্ষ টাকা)। গতকাল সোমবার (১৮ মার্চ) সকাল ১০.৩০ থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভূঞা জনীর নেতৃত্বে অভিযান চালিয়ে এই সরকারি জমি উদ্ধার করা হয়। অভিযানে পটিয়া উপজেলাধীন কুসুমপুরা মৌজার বিএস ০১ নং কাস খতিয়ানের বিএস ২৬৩৩ দাগের ৩৯ শতক খিলা শ্রেণীর জমি হতে অবৈধ দখলদার ও স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদের বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট ফাহমিদা আফরোজ বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় চাপড়া ইউনিয়ন ভূমি অফিসের আওতাভুক্ত কুসুমপুরা মৌজায় ৩৯ শতক সরকারি জায়গায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে সরকারের দখলে নেয়া হয়েছে। অবৈধ দখল উচ্ছেদ করে সেখানে সাইন বোর্ড ও লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দীন ভূঞা জনী বলেন, অভিযোগ রয়েছে দীর্ঘদিন যাবৎ অবৈধ দখলদারগণ দোকানপাট নির্মাণ করে বাজার হিসেবে দখল করে রেখেছিলেন, এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, দেশব্যাপী গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প এর আওতায় উক্ত খাস জমিটিতে স্থানীয় সরকার প্রশাসন কর্তৃক বহুতল ভবন বিশিষ্ট মার্কেট নির্মাণের প্রস্তাব থাকলেও আদালতে আপীল মামলা চলমান থাকায় তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না, বিগত ১৩/০৩/২০২৪ তারিখে আপীল মামলাটিতে সরকারের পক্ষে রায় হওয়ায় মার্কেট নির্মাণে আর কোন প্রতিবন্ধকতা থাকলো না। অবৈধ জায়গা দখলমুক্ত হওয়ার পর জায়গাটি এখন সরকারের নিয়ন্ত্রনে চলে আসছে।
এমএসএম / এমএসএম
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত