ঢাকা শুক্রবার, ২৬ জুন, ২০২৬

পরিশ্রম করলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভবঃ ডাঃ তৌহিদুজ্জামান


ইমাম হোসেন সাগর, চৌগাছা photo ইমাম হোসেন সাগর, চৌগাছা
প্রকাশিত: ১৮-৩-২০২৪ বিকাল ৫:৫১

যশোর-২ চৌগাছা-ঝিকরগাছা আসনের সংসদ সদস্য ডাঃ মোঃ তৌহিদুজ্জামান বলেছেন, পরিশ্রম করলে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। আমাদের সৎ ও মানবিক গুণ সম্পন্ন মানুষ হতে হবে। তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়া আমাদের পক্ষে সম্ভব হবে। তিনি বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যন্ত গ্রাম থেকেই উঠে এসেছেন। তিনি তরুণ বয়সেই অবিভক্ত পাকিস্থানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কাছে যেতেন। তিনি গুরুজনদের ফলো করতেন। 

তিনি সোমবার সকালে উপজেলার আমজামতলা মডেল কলেজের প্রধান ফটক উদ্বোধন ও শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভায় প্রধান অতিথির আলোচনায় উল্লেখিত কথাগুলো বলেন।সংসদ সদস্য আলো বলেন, তোমরা বঙ্গবন্ধুর বায়োপিক দেখবা। সেখানে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও কঠিন জীবনের নানা দিক ফুটে উঠেছে। সেই বিষয়গুলো অনুভব করবা। তিনি আরো বলেন, পিতামাতা কতকষ্ট করে তোমাদের লেখাপড়া শেখাচ্ছে। ভালো পোশাক পরিচ্ছেদ দিয়ে কলেজে পাঠিয়েছে। তাই তোমরা কখনোই সময়কে অবহেলা করবে না। মন দিয়ে লেখাপড়া করবে। 

আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির আলোচনা করেন উপজেলা চেয়ারম্যান ড. এম মোস্তানিছুর রহমান, থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দীন আল মামুন হিমেল, কলেজ শিক্ষার্থী তাসফিয়া খাতুন প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এস এম সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক অবাইদুল ইসলাম সবুজ, ইউপি চেয়ারম্যান নূরুল কদর, আব্দুল হামিদ মল্লিক, এস এম মমিনুর রহমান, পাশাপোল ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মতলেব, ইউপি সদস্য আমিরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য সামাদ হোসেন, আলামিন হোসেন প্রমূখ। আলোচনা শেষে অত্র কলেজের শিক্ষার্থী শারমিন আক্তার সংসদ সদস্যকে কবিতা উৎসর্গ করেন। এছাড়া শিক্ষার্থী আশিকুল ইসলাম মিথুন নিজের অংকন করা জলছবি উপহার দেন। অনুষ্ঠান শেষে সংসদ সদস্য কলেজের প্রধান ফটকের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে দেশীয় ফল নিয়ে উৎসব করলো বাতিঘর আদর্শ পাঠাগার

গরমে ছটফটানি আর অন্ধকারের মাঝে রোগীর সেবা

যুব মহিলা লীগ নেত্রীর হানিট্র্যাপের শিকার বিএনপি নেতা, ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের মাতার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের গভীর শোক

জুড়ীতে ব্রাকের উদ্যোগে স্বপ্নসারথী কিশোরীদের মাঝে হাঁস-মুরগি বিতরণ

চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভায় মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়

জয়পুরহাটে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

দর্শনায় উপড়ে পড়ল শতবর্ষী বটগাছ, ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

রৌমারীতে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়রে সদস্যদের নিয়ে বকুল হোসেনের নির্বাচনিয় উঠন বৈঠক

সাভারে ছাত্রদল নেতা কতৃক সনাতন ধর্মাবলম্বী কিশোরকে অপহরণ করে পৈশাচিক নির্যাতন

চরজব্বর ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মেহেরপুরে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে র‍্যালি ও আলোচনা সভা

বাকেরগঞ্জে ছাত্র-ছাত্রীদের মিড-ডে মিলের খাবারসহ প্রধান শিক্ষিকা ধরা, ব্যাগে মিলল ২৪ ডিম ও ২২পিস রুটি