হিলিতে পেঁয়াজের দাম কেজিতে কমেছে ৫০ টাকা
দেড় সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪০ থেকে ৫০ টাকা। প্রকারভেদে ৯০ থেকে ১০০ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। আর পেঁয়াজের দাম কমে যাওয়ায় খুশি সাধারণ ক্রেতারা।
বাজার ঘুরে দেখা যায়, দেড় সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হয়েছিল ৯০ থেকে ১০০ টাকা কেজি, তা বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। রমজানের শুরুতে ভারত থেকে দেশের বাজারে পেঁয়াজ আমদানি হওয়ার খবরে দাম কমে গেছে। এছাড়াও দেশের মোকামগুলোতে পেঁয়াজের আমদানি বৃদ্ধির কারণেও দাম কমে যাচ্ছে।
বাজারের ব্যবসায়ী সোহেল রানা বলেন, পেঁয়াজের দাম কমে গেছে। এখন পেঁয়াজ বিক্রি করে তেমন লাভ হচ্ছে না। কখনও কখনও ৫০ টাকা পাইকারি কিনে তা ৫০ টাকা কেজি দরেই খুচরায় বিক্রি করতে হচ্ছে।
হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম বলেন, এবছর অন্যান্য রমজান মাসের চেয়ে পেঁয়াজের দাম অনেক কমে গেছে। রমজান মাসে পেঁয়াজ অনেক দরকারি পণ্য। দুই সপ্তাহ আগেও ৯০ থেকে ১০০ টাকা কেজি হিসেবে পেঁয়াজ কিনেছিলাম। ৫০ টাকা কেজি হওয়ায় আজ পাঁচ কেজি কিনলাম।
হিলি বাজারে পেঁয়াজের পাইকারি ব্যবসায়ী ফেরদৌস রহমান বলেন, বর্তমান কেজিপ্রতি পেঁয়াজে ২০ টাকা লোকসান হচ্ছে। গত দুই দিন আগে ৭০ টাকা কেজি হিসেবে মোকাম থেকে পেঁয়াজ পাইকারি কিনে এনেছি। আজ সেই পেঁয়াজ ৫০ টাকা কেজি হিসেবে পাইকারি বিক্রি করছি। মোকামে হঠাৎ পেঁয়াজের আমদানি প্রচুর হওয়ায় এবং ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে দাম কমে গেছে। তবে যদি ভারতীয় পেঁয়াজ আমদানি হয় তাহলে আরও দাম কমে যাবে।
এমএসএম / এমএসএম
লোহাগড়ার সিডি বাজারে গাঁজা বিক্রির সময় জনতার হাতে মাদক কারবারি আটক
ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম কমিটিতে আইন বিষয়ক সম্পাদক চৌগাছার জাফর ইকবাল
রৌমারীতে ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
কুষ্টিয়ায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান
রাণীনগরে পাইকারি দোকানের টিন কেটে দেড় লাখ টাকার সিগারেট চুরি, থানায় অভিযোগ
নওয়াপাড়ায় ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেফতার
মেঘনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ক্ষোভ: “তিন মাসে চার খুন, স্বরাষ্ট্রমন্ত্রী কী করছেনঃ হাসনাত আবদুল্লাহ
ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে অনিয়মের অভিযোগে আলোচনায় অধ্যাপক শাহ মোঃ মাছুম মিয়া
শিবপুর থেকে চুরি করা শিশু ৪ হাজার টাকায় বিক্রি
মান্দায় গ্রাম আদালত সক্রিয়করণ কর্মশালা অনুষ্ঠিত
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে অনুদানের চেক বিতরণ
পিরোজপুরে ২৫টি হারানো মোবাইল উদ্ধারকরে মালিকদের হাতে তুলে দিল জেলা পুলিশ