নাটোরে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী গ্রেফতার
নাটোরে অপহরণ পর ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি মো. ফজলুলকে (১৯) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)৫।সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) সকালে নাটোর র্যাব ক্যাম্প থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতার পলাতক আসামি মো. ফজলুল (১৯) সিংড়া উপজেলার বন্দর এলাকার মো. আব্দুল খালেকের ছেলে।র্যাব-৫ নাটোর জানায়, আসামি মো. ফজলুলসহ অন্য অভিযুক্ত আসামিরা ভিকটিমকে পথে ঘাটে উত্ত্যক্ত করতো এবং কু-প্রস্তাব দিতো। এক পর্যায়ে গত ১৭ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে ভিকটিম তার বান্ধবীদের সঙ্গে গ্রামের গোদাই নদীর ধারে পিকনিক করছিল। এসময় আসামি মো. ফজলুলসহ অন্য আসামিরা কথা বলার জন্য ভিকটিমকে ডাকলে তিনি সরল বিশ্বাসে তাদের ডাকে সাড়া দেন। এরপর ভিকটিম একটু দূরে আসলে আসামিরা পরস্পর যোগসাজসে ভিকটিমকে মুখ চেপে ধরে অপহরণ করে। পরে নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নের পুরাতন বাকশোর গ্রামস্থ জনৈক অনিল চন্দ্র দাসের বাড়ির পিছনে সরিষা ক্ষেতে নিয়ে গিয়ে আসামি মো. ফজলুল অন্য আসামিদের সহযোগিতায় ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণ শেষে আসামিরা ভিকটিমকে ঘটনাস্থলে রেখে পালিয়ে যায়।
র্যাব আরও জানায়, পরবর্তীতে ভিকটিমের মা বাদী হয়ে নাটোর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পর থেকে আসামিরা আত্বগোপনে চলে যায়। পরে মামলার তদন্তকারী অফিসার আসামিদের গ্রেফতারের জন্য নাটোর র্যাব-৫ বরাবর অভিযানপত্র প্রদান করেন। এরপর র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির মাধ্যমে আসামি মো. ফজলুলের অবস্থান শনাক্ত করে সোমবার রাতে গুরুদাসপুর উপজেলার দৌলতপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। এ ঘটনার আসামিকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।
এমএসএম / এমএসএম
উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১
নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস
ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২
বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি
চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার
সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন
তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড
গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি
ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি
মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা
জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড