রায়গঞ্জে মুক্তিযোদ্ধার পানির পাইপ লাইন কাটার অভিযোগ
সিরাজগঞ্জের রায়গঞ্জে প্রধানমন্ত্রীর দেওয়া বীর নিবাস পেয়েছেন আব্দুল আজিজ নামে এক মুক্তিযোদ্ধার পরিবার।তবে বাড়ির একমাত্র ১৫০ ফিট পানির লাইনের সংযোগ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। গত রবিবার উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া এলাকায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজের বীর নিবাসে সরেজমিনে গিয়ে পানির পাইপ লাইনের সংযোগ কাটার দৃশ্য দেখা যায়। বীর মুক্তিযোদ্ধা এস এম আব্দুল আজিজ বলেন, এর আগেও বীর নিবাসের সামনে প্রতিবেশী নুরনবী ও আনোয়ার হোসেন সবুর নিজেদের জায়গা দাবি করে চলাচলের রাস্তায় গড়ে তুলেছেন টিনের দেয়াল। তারপর আমাদের নামে দিয়েছেন মিথ্যা মামলাও। বর্তমানে রাতের আধারে আমার বীর নিবাসের পানির লাইন প্রায় ১৫০ ফিট পাইপ লাইনের সংযোগ কেটে দেয় দুর্বৃত্তরা। তবে পারিবারিক শত্রুতায় এ পাইপ লাইনের সংযোগ কটে দিয়েছে বলে অভিযোগ তার। পারিবারিক বিরোধ চলা নুর নবী ও আনোয়ার হোসেন সবুরের নিকট সরেজমিনে এ বিষয়ে জানতে গেলে তাদের বাড়িতে পাওয়া যায় নি। তাদের মা জানান, তাদের পানির লাইন কে বা কারা কেটেছে আমরা জানি না। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ ওসি হারুন অর রশিদ বলেন, এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা