ঢাকা রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

সাভারে সাংবাদিক পুত্র হত্যাচেষ্টার মামলায় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য কারাগারে


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ১৯-৩-২০২৪ দুপুর ৩:২

ঢাকার সাভারে পূর্ব শত্রুতার জের ধরে দৈনিক যুগান্তরের নিজস্ব প্রতিবেদক মতিউর রহমান ভান্ডারীর পুত্র স্কুল শিক্ষার্থী জিসান প্রামাণিক এবং সিয়াম রাজাকে হত্যাচেষ্টার মামলায় কিশোর গ্যাং "ভাই-ব্রাদার" গ্রুপের ৪ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (১৮ মার্চ) বিকেলে আসামিদের ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করার পর আদালত তাদের জেলহাজতে পাঠান।

মঙ্গলবার (১৯ মার্চ) সকাল ১০ টায় বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার মামলার নথি সংরক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকা আদালতের সাধারণ নিবন্ধন শাখার (জিআরও)  উপ-পুলিশ পরিদর্শক (এসআই) এসএম শাহরিয়ার।

তিনি বলেন, সাভার মডেল থানা পুলিশের হাতে গ্রেফতারকৃত আসামিদের ৪ জনের মধ্যে প্রাপ্তবয়স্ক দুই জনকে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ আদালতে দুই দিনের রিমান্ড চেয়ে সোপর্দ করা হলে কিশোর গ্যাং "ভাই-ব্রাদার" গ্রুপের প্রধান মো: লতিফ ওরফে লেট লতিফ (২১) সহ গ্রুপের সক্রিয় ৪ সদস্যকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়াও বয়স বিবেচনায় তাদেরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন আদালত।

বাকি আসামিরা হলেন, শাহীবাগ চৌরাস্তা এলাকার মো: ইয়াছিন খানের ছেলে আনোয়ার হোসেন ওরফে সোহান খান ঙঙ(১৬), চাপাইন-সিআরপি এলাকার মো: মাসুদ প্রধানের ছেলে মো: ছাদিক হাসান মুনতাসির (১৫), শাহীবাগ এলাকার মো: আব্দুল্লাহ'র ছেলে সিরাজুল ইসলাম (১৯)।

পুলিশ জানায়, রবিবার (১৭ মার্চ) সন্ধা সাড়ে ৭ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের রেডিও কলোনি বাসস্ট্যান্ড এলাকায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসি) স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী জিসান প্রামাণিক ও তার বন্ধু  কলমা ওয়াজ আলী মডেল স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী সিয়াম রাজার ওপর পরিকল্পিত হামলা করে তাদের হত্যা চেষ্টা চালায় কিশোর গ্যাং "ভাই-ব্রাদার" গ্রুপের সদস্যরা।

হামলার শিকার ভুক্তভোগী দুই শিক্ষার্থী মুমূর্ষ অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় স্কুল শিক্ষার্থী জিসান প্রামাণিকের বাবা সাংবাদিক মতিউর রহমান ভান্ডারী বাদী হয়ে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এ সময় অভিযান চালিয়ে জড়িত কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে সাভার মডেল থানা পুলিশ।

বাদী পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও লিগ্যাল সলিউশন চেম্বারের (এলএসসি) চেয়ারম্যান এডভোকেট আল মামুন রাসেল বলেন, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে প্রাপ্তবয়স্ক দুই জনের দুই দিনের রিমান্ড চেয়ে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। অপরদিকে আসামী পক্ষ জামিন আবেদন করেন, আমরা আসামিদের জামিনের বিরোধিতা করি। দুই পক্ষের শুনানি শেষে জামিন অযোগ্য অপরাধ হওয়ায় আদালত তাদের সবাইকে জেলহাজতে পাঠিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

এমএসএম / এমএসএম

শালিখায় কৃষি ও শিক্ষা উপকরণ বিতরণ ও চেক প্রদান অনুষ্ঠান সম্পন্ন

পেকুয়ায় ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে পিকআপ উল্টে ৪ জন নিহত, আহত ২

সাভারে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

ইজিবাইক চালককে অচেতন করে ছিনতাই

বাগেরহাটের ফকিরহাটে পুলিশের অভিযান ইয়াবা ট্যাবলেট, দেশীয় অস্ত্র ও নগদ টাকা  উদ্ধার, ৪ জন গ্রেফতার

রূপায়ণ হাউজিং ও ডক্টরস ‎ফাউন্ডেশনের মধ্যে চুক্তি স্বাক্ষর

ধামইরহাটে বেগম খালেদা জিয়ার ৮১ তম জন্মদিন উপলক্ষে দোয়ার মহাফিল ও আলোচনা

মাদারীপুরে জেলা প্রশাসনের শরীরচর্চা ও বৃক্ষরোপণ কর্মসূচি

দুমকি ইউএনওকে অপসারণে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

পটুয়াখালী জেলা ছাত্র জমিয়তের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী আজ

কুড়িগ্রাম জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে সভাপতি হাসান, সম্পাদক রাসেল